৩৫ হাজার মুসুল্লির নামাজের ব্যবস্থা জাতীয় ঈদগাহে

Bortoman Protidin

১২ দিন আগে সোমবার, জুলাই ২০, ২০২৬


#

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে ৩৫ হাজার মানুষের অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। তিনি বলেন, এই জামাতে ৩ হাজার মহিলা নামাজ পড়তে পারবেন। মঙ্গলবার দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এতথ্য জানান ডিএসসিসি মেয়র।

ব্যারিস্টার তাপস বলেন, “ঈদুল ফিতরের নামাজের প্রায় সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আর যে একদিন আছে এরমধ্যে আমরা বাকি কাজগুলো সম্পন্ন করব।”তিনি বলেন, “গত দুই বছরের মতো ঢাকাবাসীকে আমরা আমন্ত্রণ জানাতে চাই পরিবার পরিজন নিয়ে এই জামাতে অংশগ্রহণ করার জন্য এবং ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য।”

মেয়র তাপস আরও বলেন, “এখানে ৩৫ হাজার মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি, (ঈদের দিন) কোনো ধরনের বৃষ্টিপাত হবে না। আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা সে ধরনের তথ্য পেয়েছি। কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টি হলেও এখানে যেন সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠিত করা যায়, সেই ব্যবস্থা আমরা করেছি। পুরোটা অংশ আমরা ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি, যেন পানি পড়তে না পারে এবং কোনো দুর্ভোগ না হয়।”

তাপস বলেন, “এখানে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে এবং সব স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকবে। যাতে কোনো মুসল্লির কোনো সমস্যা না হয়৷'তিনি বলেন, “জামাতে প্রবেশের জন্য ৪টি প্রবেশ পথ তৈরি করা হয়েছে। মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথ রয়েছে। এছাড়া জামাত শেষে বেরোনোর জন্য আরও তিনটি ফটক আমরা রেখেছি, যাতে দ্রুত সবাই বের হয়ে যেতে পারে।”

মুসল্লিরা জায়নামাজ এবং ছাতা আনতে পারবেন জানিয়ে মেযর বলেন, “দেয়াশলাইসহ আগুন জ্বালানোর কোনো সরঞ্জাম নিয়ে জামাতে প্রবেশ না করতে সবাইকে অনুরোধ জানান মেয়র।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খালেদা জিয়ার দেশে ফেরার দিন পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি

#

কুমিল্লায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

#

পৌনে ২ কোটি টাকার শাড়ি-থ্রিপিস জব্দ করেছে বিজবি

#

পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে নদী থেকে মৃত বাঘের মরদেহ উদ্ধার

#

কিশোর গ্যাং 'ধাক্কা দে' ও 'ডায়মন্ড' গ্রুপের হোতাসহ গ্রেফতার ৫

#

দেশের ভাবমূর্তি রক্ষা ও উজ্জ্বল করার দায়িত্ব সকল ধর্মের মানুষের : ধর্ম উপদেষ্টা

#

আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

#

কুমিল্লাতে Epsilon International নিয়ে এলো ৬৫ লাখ টাকার ব্রিটিশ স্কলারশিপ।

#

ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

#

তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

#

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

#

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

#

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস

#

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

#

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

#

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

#

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

#

আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied