৪৬তম বিসিএস পরীক্ষার আবেদন শুরু হয়েছে

Bortoman Protidin

১ ঘন্টা আগে মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬


#

গতকাল রবিবার সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। গত ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসে মোট পদসংখ্যা ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সাধারণ ক্যাডার রয়েছে ৪৮৯টি, টেকনিক্যাল ক্যাডার ২ হাজার ৭৪টি, শিক্ষা ক্যাডারে ৫৭৭টি।

এবার সাধারণ ক্যাডারের মধ্যে সর্বোচ্চ প্রশাসন ক্যাডার রয়েছে ২৭৪টি। এছাড়া পররাষ্ট্র ১০টি, পুলিশে ৮০টি, আনসারে ১৪টি, নিরীক্ষা ও হিসাবে ৪টি, কর ৩৮টি, শুল্ক ও আবগারি ৬টি, সমবায়ে ৭টি, রেলওয়েতে ২টি, তথ্যে ১১টি, ডাক ৪টি, পরিবার পরিকল্পনা ১৫টি, খাদ্য ক্যাডারে ২ জন নেওয়া হবে।

বর্তমানে ৪৩, ৪৪ ও ৪৫তম বিসিএসের কার্যক্রম চলমান রয়েছে। সবশেষ পিএসসি ৪১তম বিসিএসের ফল প্রকাশ করেছে।

প্রিলিমিনারি পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন

বাংলা ভাষা ও সাহিত্য ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫, বাংলাদেশ বিষয়াবলি ৩০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০, সাধারণ বিজ্ঞান ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওপর ১০ নম্বরের পরীক্ষা হবে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন