কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত

Bortoman Protidin

১৬ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রেনের ইঞ্জিনের সাথে থাকা লক ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।


রবিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 


লাইনচ্যুত বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন। তিনি জানান, গরমে রেললাইন বেঁকে গিয়ে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। রবিবার দুপুর পৌনে ২টার দিকে নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন সংলগ্ন তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। হঠাৎ গরমের কারণে এটি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি।


তিনি আরও জানান, এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা জানতে পারিনি। ট্রেনটি উদ্ধারে লাকসাম থেকে আরেকটি ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাস-ট্রাকের সংঘর্ষে চালক নিহত

#

সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে ছিনতাই চক্রের ১২ সদস্য গ্রেফতার

#

কুমিল্লায় ভিক্টোরিয়া নার্সিং কলেজ এর নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

#

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ

#

টাঙ্গাইলে নিখোঁজ শি-শুর বস্তাবন্দি দ্বিখণ্ডিত লা-শ উদ্ধার

#

কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

বৃষ্টির আভাস ২ বিভাগে, বাড়বে তাপপ্রবাহ

#

মুন্সীগঞ্জে সুপারবোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

#

কুমিল্লা সীমান্তে চোরাইভাবে আনা ৮৬ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

#

কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সাথে শরাফাত হোসেন বাবুর মতবিনিময়

Link copied