কুমিল্লায় ১৮৫ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

Bortoman Protidin

২৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

র‌্যাব-১১ ও জেলা গোয়েন্দা শাখা কুমিল্লা এর যৌথ অভিযানে কুমিল্লায় ১৮৫ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা  ও ২ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

১০ এপ্রিল রাতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ আব্দুর রহিম (২৭) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১৮৫ বোতল ফেন্সিডিল, ৪ কেজি গাঁজা, ২ বোতল বিদেশী মদ ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।

                                                                                   

গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুর রহিম (২৭) নোয়াখালী জেলার চরজব্বার থানার চর ওয়াবদা গ্রামের মিজান উদ্দিন এর ছেলে।


র‌্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা ও বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। র‌্যাব-১১ ও জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ ও জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মহিলা দলের বহিষ্কৃত নেত্রী মাদকসহ আটক

#

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্ব

#

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধিদল

#

ঈদে লক্ষাধিক কার্ডধারী পাচ্ছেন ভিজিএফ চাল

#

মণ্ডপে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে: উপদেষ্টা নাহিদ

#

নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না: তারেক রহমান

#

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভবনধস,চলছে উদ্ধারকাজ

#

বন্যার্তদের ১০ কোটি টাকার সহায়তা দিল বিএনপি

#

মিয়ানমার সংলগ্ন সীমান্তে বিস্ফোরণ ও গুলির শব্দ, টেকনাফে আতঙ্ক

Link copied