চুয়াডাঙ্গায় শীতের আভাসে ধুনুরিরা লেপ তৈরিতে ব্যাস্ত

Bortoman Protidin

১৫ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#
শীতে আভাসে চুয়াডাঙ্গার বাতাস বইছে ও আকাশ কুয়াশাচ্ছন্ন থাকছে। জনজীবনে শীত অনুভূত হচ্ছে। সন্ধার পর থেকে বাতাস বইছে আর গভির রাত থেকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকছে। সাধারণ মানুষ শীত থেকে রক্ষা পেতে আগেই লেপ তৈরির দোকানে গুলোতে আসছেন এবং তুলার লেপ তৈরির জন্য অর্ডার দিচ্ছেন। লেপ তৈরির কারিগর ধুনুরিরা এখন ব্যাস্ত সময় পার করছেন।

সিঙ্গেল একটি লেপ কভারসহ ১ হাজার থেকে ১৮শ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। ডাবল লেপের দাম নেওয়া হচ্ছে ১৫শ থেকে ৪৭শ টাকা পর্যন্ত।

সাধারণ মানুষ বলছে, তুলার তৈরি লেপ ব্যবহার করলে দ্রুত গরম অনুভূত হওয়ায় শীত থেকে রক্ষা পাওয়া যায়। লেপ তৈরির খরচ তুলনা মুলক কম। চুয়াডাঙ্গা জেলা শহরসহ ৪ উপজেলায় তাপমাত্রা হ্রাস পাওয়ায় জনজীবনে শীত অনুভূত হচ্ছে। শীত থেকে রক্ষা পাওয়ার জন্য লেপ তৈরি করছেন তারা।

লেপ তৈরির দোকানিরা বলছেন, শীত পড়ায় সাধারণ মানুষ লেপ তৈরি করছেন। লেপ তৈরির অর্ডার পাচ্ছি বেশি। লেপের আকার ভেদে ক্রেতাদের কাছ থেকে দাম নেওয়া হচ্ছে। প্রতিদিন গড়ে ১৫ টি লেপ তৈরির অর্ডার আসছে। কিন্তু ধুনুরিরা ৭-৮ টি লেপ তৈরি করছেন।

লেপ তৈরির ধুনুরিরা বলছেন, বছরের অন্য সময়ের চাইতে শীতের তিন মাস লেপ তৈরির কাজ কয়েক গুণ বেড়ে যায়। এসময় নাওয়া-খাওয়ার সময় পাওয়া বেশ কঠিন। অর্ডার অনুযায়ি দ্রুত লেপ তৈরি করতে হয়। যা সাধারণ মানুষের কাছে নির্দিষ্ট সময়ে সরবরাহ করা যায়। কাজ ভাল হওয়ায় প্রতিদিন গড়ে ৭শ থেকে ৮শ টাকার বেশি আয় হচ্ছে তাদের।
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

#

ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বাদ জুমা মসজিদে বিশেষ দোয়া

#

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন-গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত: প্রধান উপদেষ্টাকে সিইসি

#

বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, বিহু উৎসবের উদ্বোধন

#

১২ কোটি সাড়ে ১৮ লাখ মোট ভোটার দেশে

#

বঙ্গোপসাগর অঞ্চল সহযোগিতা-প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু: পররাষ্ট্র উপদেষ্টা

#

উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে কিম বললেন, গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না

#

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের দেখভালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ করবো: তারেক রহমান

#

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

সর্বশেষ

Link copied