ফরিদপুরে ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন

Bortoman Protidin

১০ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

মুকুল বসু, ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামে 'বসুধা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (আস্থা মানবিক রক্তদান ফাউন্ডেশন)' কর্তৃক ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শিরগ্রাম ফুটবল খেলার মাঠে এ ক্যাম্পেইন শুরু হয়। স্থানীয় ডায়াবেটিস ও চক্ষু রোগীরা ক্যাম্পেইন থেকে কমমূল্যে ওষুধ, ব্যবস্থাপত্র এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। এছাড়া আগ্রহীদের ফ্রি ব্লাড গ্রুপও নির্ণয় করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলফাডাঙ্গা থানা জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ সভাপতি ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা কাজী সাজেদুল হক লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. শেখ মো. নাজমুল হাসান, ডা. শিবু দেব সায়মান, বিশিষ্ট  সমাজ সেবক ও মানবতার ফেরিওয়ালা খ্যাত রক্তযোদ্ধা সুমন রাফি, মো. আরমান উজ্জামান রাজু, রুবেল মোল্যা, মো. লিটন মাস্টার, মো. শাহীন মোল্যা ও কাজী কাকুল। মো. ইনামুল হক মাস্টারের সভাপতিত্বে এবং মো. আব্দুল্লাহ মোল্যার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেন, মো. শাকিল মৃধা, মো. মনির হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। 

ক্যাম্পেইনে আগত শিরগ্রাম নিবাসী চক্ষু রোগী সখিরন নেছা (৪৫) বলেন, চোখ দেখাতে এসেছিলাম। চোখ দেখিয়েছি। কোন টাকা লাগে নাই।ক্যাম্পেইনে আগত অপর সুবিধাভোগী শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শিল্পী সাহা বলেন, এখান থেকে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করালাম। আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চক্ষু পরীক্ষা করাতে এসেছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল

#

সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

বইছে মৃদু শৈত প্রবাহ, হিমেল হাওয়ায় কাবু জনজীবন

#

বিজিবির উদ্যোগে কুমিল্লায় বন্যাদুর্গত মানুষদের উদ্ধার ও ত্রাণসামগ্রী বিতরণ

#

কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ

#

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব : ড. আসিফ নজরুল

#

গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে : প্রধান উপদেষ্টা

#

দুর্গাপূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

#

মঞ্জরুল আহসান মুন্সীর আপিল খারিজ পারবেন না নির্বাচনে অংশ নিতে

#

এখন দেশ গড়ার পালা: তারেক রহমান

Link copied