মায়ের হাতে বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে খুন

Bortoman Protidin

২২ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

বরিশালে মায়ের হাতে মেয়ে খুন।

বরিশালের মুলাদীতে বুদ্ধিপ্রতিবন্ধী সন্তান মেহেনাজ আক্তারকে  বিষপানে হত্যা।

সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে।

নিহত মেহেনাজের বাবা মাহাবুব হাওলাদার বাদী হয়ে বুধবার দিবাগত রাতে মুলাদী থানায় মামলা দায়ের করেন। 

মামলার একমাত্র আসামি মেহেনাজের মা তাসলিমা বেগমকে পুলিশ প্রহরায় বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম। 

তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে গত বুধবার সকালে স্বামী মাহাবুব হাওলাদারের সঙ্গে স্ত্রী তাসলিমা বেগমের ঝগড়া হয়। মাহাবুব কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে গেলে প্রথমে বুদ্ধিপ্রতিবন্ধী মেহনাজ আক্তারকে বিষপান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তাসলিমা। এতে বাড়িতেই মেহনাজের মৃত্যু হয়। প্রতিবেশীরা তাসলিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাকে পুলিশ প্রহরায় বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়। ঘটনায় ওই রাতেই নিহতের নিহতের বাবা মাহাবুব হাওলাদার বাদী হয়ে তার স্ত্রী তাসলিমা বেগমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করতে হবে : প্রধান উপদেষ্টা

#

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

#

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

#

বিয়েতে 'রসগোল্লা' কম পড়ায় চেয়ার ছুড়ে তুমুল সংঘর্ষ

#

গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণ

#

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলো ‘প্রত্যয় স্কিম’

#

চীনা নাগরিকদের তত্ত্বাবধানে ঢাকায় অবৈধ আইফোন কারখানা

#

সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি দল

#

কিস্তির টাকা না পেয়ে হাঁস ধরে নিয়ে গেলেন এনজিও কর্মী

Link copied