মৃত্যুর ছায়া ইন্দোনেশিয়ায়—ভূমিধসে ৬ জন নিহত, নিখোঁজ ১৭

Bortoman Protidin

১৮ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

ভারী বর্ষণের পর ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে এবং ১৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা বুদি ইরাওয়ান জানান, বৃহস্পতিবার সিলাক্যাপ অঞ্চলের সিবেউনিং গ্রামে আকস্মিক ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি মাটি চাপা পড়ে। প্রথমদিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

বুদি বলেন, “আমরা আরও তিনটি মৃতদেহ পেয়েছি। এখনো ১৭ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের খুঁজে পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও জানান, উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, কারণ নিখোঁজ ব্যক্তিরা ৩ থেকে ৮ মিটার গভীরে চাপা পড়ে থাকতে পারেন।

ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানায়, দেশে সেপ্টেম্বরে শুরু হওয়া বর্ষা মৌসুম আগামী এপ্রিল পর্যন্ত চলবে। ফলে বিভিন্ন অঞ্চলে বন্যা ও অতিভারি বৃষ্টিপাতের ঝুঁকি বেড়ে গেছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে মধ্য জাভার পেকালোঙ্গান শহরে টানা বৃষ্টিতে সৃষ্ট আরেকটি ভূমিধসে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছিল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ওসির প্রত্যাহারের খবর পাওয়া মাত্রই পাওনাদাররা ভিড় জমালো থানায়

#

কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার

#

পবিত্র শবেবরাত কবে জানা যাবে আজ সন্ধ্যায়

#

মিনি কোল্ড স্টোরেজ কৃষকের ক্ষতি কমাবে : কৃষি উপদেষ্টা

#

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল, তফসিল ঘোষণা

#

আখেরি মোনাজাত উপলক্ষে যেসব রাস্তা বন্ধ থাকবে

#

২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব: আইন উপদেষ্টা

#

সচিবালয়ের নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্যসহকারে শোনেন অর্থ সচিব

#

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর কথা বললেন উপদেষ্টা নাহিদ

#

শিক্ষার্থী সং'ঘ'র্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

Link copied