মেডিকেলে চান্স পাওয়া জয় বসাক পেল সুবাস সাহার আর্থিক সহায়তা

Bortoman Protidin

৮ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কেষ্ট বসাকের ছেলে জয় বসাক (২০) বরিশাল মেডিকেল কলেজে এবার এম.বি.বি.এসে ভর্তি হয়েছে। কিন্তু আর্থিক দৈন্যদশার কারণে বাবা কেষ্ট বসাক ছেলেকে মেডিকেলে ভর্তি নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন।

এ সংক্রান্ত একটি প্রতিবেদন স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সহ-সভাপতি সুবাস সাহার নজরে আসে। তিনি মেডিকেলে চান্স পাওয়া জয় বসাকের বাবা কেষ্ট বসাককে সোমবার (২৫ মার্চ) দুপুরে স্টেশন রোডস্থ মেসার্স শোভা ট্রেডার্সে ডেকে নগদ আর্থিক সহায়তা দেন।

এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সহ-সভাপতি ও কয়রা কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি সুবাস সাহা বলেন, 'মেডিকেলে চান্স পাওয়ার পর কেষ্ট বসাক নামের এক ব্যবসায়ীর তার ছেলেকে ভর্তি করার সামর্থ্য নেই- এমন খবর স্থানীয় একটি পত্রিকায় দেখে ছেলেটির বাবাকে ডেকে ভর্তি বাবদ আর্থিক সহায়তা দিলাম। মাঝে মাঝে আমি ওই ছেলেকে আর্থিক সহায়তা দেবো বলে কথা দিয়েছি। বিত্তবানরা এদের পাশে এসে দাঁড়াক। কারণ এরাই আগামী দিনের মানুষ গড়ার কারিগর।'

এ সময় কেষ্ট বসাক কান্নাজড়িত কন্ঠে বলেন, 'দারিদ্র্যতা আমার ছেলেকে স্পর্শ করতে পারেনি। আমরা নিজেরা খেয়ে-না খেয়ে থাকলেও ছেলেকে বুঝতে দেইনি। আমি অনেক কষ্টে ছেলেকে এ পর্যায়ে এনেছি। প্রতিবেশী, আত্মীয়-স্বজন, পরিচিত অনেকেই আমাকে অনেক আর্থিক সহায়তা দিয়েছে।' তিনি আরো বলেন, 'আমার ভাই, বাবা, মা বিনা চিকিৎসায় মারা গেছে। তাই আমি আমার ছেলেকে গরিব মানুষের ডাক্তার বানাবো।'

প্রসঙ্গত: বোয়ালমারী পৌর বাজারের মাংসপট্টির পাশে রাস্তায় বসে সেলাই মেশিন চালিয়ে জীবিকা নির্বাহ করেন কেষ্ট বসাক। বসতবাড়ি ছাড়া কোনো জায়গা জমি নেই। উত্তরাধিকার সূত্রে পাওয়া ২ শতাংশের বসতবাড়িতে স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে বসবাস তাঁর। মেয়ে জয়া বসাক বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। জয় বসাক ২০২১ সালে বোয়ালমারী জর্জ একাডেমি থেকে এসএসসি এবং ২০২৩ সালে ঢাকা নটর ডেম কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় : মির্জা ফখরুল

#

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

#

চলন্ত ট্রেনের বগির ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

#

আন্দোলনে আহতদের খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

#

কুমিল্লা বরুড়ায় প্রিয় নেতাকে ফুলেল ভালোবাসা

#

কুমিল্লায় ৫০ কেজি গাঁজা’সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে শীতকালে, যেভাবে সতর্ক থাকবেন

#

তাহাজ্জুদ নামাজরত অবস্থায় না ফেরার দেশে মাদ্রাসাছাত্র

#

কুমিল্লায় ট্রাকচালক হত্যার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

#

শারদীয় দুর্গাপূজায় সেনাবাহিনীর উপহার পেলেন দরিদ্ররা

Link copied