শার্শায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে পিতার মৃত্যু

Bortoman Protidin

৮ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

যশোরের শার্শায় নেশার টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে পিতা মহি উদ্দিন (৬২) নিহত হয়েছে। নিহত মহি উদ্দিন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের মৃত দূর্লভ সরদারের ছেলে। রবিবার রাতে নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং মাদকাসক্ত ছেলে জনিকে আটক করেছে।
নিহত মহি উদ্দিনের ছেলে জাহিদ হাসান বলেন, গত ১৭ মার্চ রোববার আমার বাবার কাছে ছোট ভাই জনি নেশা করার জন্য টাকা চাই কিন্তু সে টাকা না দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জনি ইট দিয়ে আমার বাবাকে মাথায় আঘাত করে। গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করি। এক সপ্তাহ হাসপাতালে রাখার পর বাড়ীতে নিয়ে আসি কাল রাতেই আমার বাবা মারা গেছে।  
এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন দেখতে পায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং মাদকাসক্ত ছেলে জনিকে আটক করেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পিকনিকের বাস ধানক্ষেতে, আহত ৫৫

#

সিঙ্গাপুরে ‘ড্রাইভ সেইফলি, রেইস টু ভিক্টোরি সংগঠনের উদ্যোগে চালকদের নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত

#

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

#

চলতি অর্থবছরে চাল উৎপাদন এর লক্ষ্যমাত্রা ৩ কোটি ৯২ লাখ টন

#

ভাষার টানে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা

#

শ্রীমঙ্গলে ঝোপে পাওয়া গেল ১১টি এয়ারগান

#

আগামীকাল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

#

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

সংসদে অজুর পানি না পেয়ে ব্যারিস্টার আরমানের ক্ষোভ প্রকাশ

#

ঘুমে থাকা অবস্থায় দশম তলার ফ্ল্যাট থেকে পড়ে অষ্টম তলায় আটকে গেলেন এক ব্যক্তি

Link copied