সাড়ে ৪ লাখ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য আটক

Bortoman Protidin

২৬ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৪ লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন: মাধবপুরের সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রোজা (২২) এবং নোয়াপাড়ার ভাড়াটিয়া বাসিন্দা নূর হোসেনের মেয়ে হামিদা খাতুন (১৬)। তাঁদের কাছ থেকে ১ হাজার, ৫০০ ও ২০০ টাকার জাল নোটসহ মোট ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

হবিগঞ্জ জেলা ডিবির ওসি একেএম শামীম হাসান বলেন, রোজিনা ও তাঁর মা দীর্ঘদিন ধরে নোয়াপাড়া বাজারে জাল নোট দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করছিলেন। মঙ্গলবার রাতে তাঁরা এক সবজি বিক্রেতার কাছ থেকে তিন কেজি আমড়া কিনে ১ হাজার টাকার জাল নোট দেন। পরে আরও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে একইভাবে প্রতারণা করার সময় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি ফাঁস হয়ে যায়।

ওসি আরও বলেন, অভিযানের সময় রোজার মা পালিয়ে যান। জাল নোট চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পর্যটক বরণে ঈদের ছুটিতে প্রস্তুত কক্সবাজার

#

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এক আয়ুবের্দিক চিকিৎসকের মৃত্যু

#

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে ঐক্যের ডাক তারেক রহমানের

#

সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশ, আছেন শিক্ষার্থীরাও

#

কুমিল্লা CDBA T-10 খেলায় গোমতীকে হারিয়ে সিবিএ এডভোকেটস্ গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে কোয়ার্টার ফাইনালে

#

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরবাসীর স্বেচ্ছাশ্রমে চলছে সড়ক নির্মাণ

#

মেলায় প্রায় ৬ কোটি টাকার মাছ বিক্রি!

#

জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

মরা ছাগলের মাংস বিক্রির দায়ে কসাইকে ১৫ হাজার টাকা জরিমানা

#

রহস্যজনক আগুনে পুড়ল ১৫০০ মুরগি

Link copied