৪ জেলায় শৈত্যপ্রবাহ,বৃষ্টির আভাস

Bortoman Protidin

২১ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ফের দেশের ৩ জেলায় শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ৩ জানুয়ারি উত্তরাঞ্চলের ৩ জেলায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়। সেই শৈত্যপ্রবাহ ৩ দিন স্থায়ী ছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিস্তৃত অঞ্চল জুড়ে নির্দিষ্ট সময় ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে বলে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে তাকে বলে মাঝারি এবং তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে বলে তীব্র শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে বলে অতি তীব্র শৈত্যপ্রবাহ।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নিকলি ও চুয়াডাঙ্গায়। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে ৯ দশমিক ৮ ও দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস ছিল।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াত ছিল নিকলিতে। শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রস্তুতির সুযোগ না দিয়ে বাঁধ খুলে দেওয়া অমানবিক : নাহিদ

#

ধৈর্যের পরিচয় দেওয়ায় সেনাপ্রধানের সাধুবাদ পেলেন ক্যাপ্টেন আশিক

#

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

#

ঘুমে থাকা অবস্থায় দশম তলার ফ্ল্যাট থেকে পড়ে অষ্টম তলায় আটকে গেলেন এক ব্যক্তি

#

হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল, একসময় নাটকে অভিনয় করতেন

#

৩৩ ডিসিকে ওএসডি, প্রজ্ঞাপন জারি

#

ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

#

প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে ৫ চীনা নাগরিক আটক ৫১ হাজার সিমসহ

#

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

#

১৭ ফেব্রুয়ারির মধ্যেই সবার শপথ: প্রেসসচিব

Link copied