আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত
৪ ঘন্টা আগে সোমবার, অক্টোবর ৫, ২০২৬
নাটোরের
নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর)
ফজরের আজান দেওয়ার সময় নলডাঙ্গা থানাধীন ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে
মসজিদে এ ঘটনা ঘটে।
আহত
মুয়াজ্জিনের নাম মো. সৈয়দ ইসলাম (৫০)। তিনি চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের
ছেলে।
স্থানীয়রা
জানান, ভোরে হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে যান। তারা
গিয়ে দেখেন মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় মুয়াজ্জিন পড়ে আছেন।
ঘটনাটি
জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর ভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী
মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নলডাঙ্গা
থানার ওসি মনোয়ার জাহান বলেন, ভুক্তভোগী মুয়াজ্জিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন।
এ
বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।