আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

Bortoman Protidin

১ দিন আগে মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০, ২০২৬


#
আজ (১১ নভেম্বর ২০২৫) খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার এন্ড স্কুল (এএসসিসিএন্ডএস)-এ আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান এএসসিসিএন্ডএস-এ পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএস অভ্যর্থনা জানান।

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত আর্মি সার্ভিস কোরের সকল অধিনায়কগনের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সকল সদস্যদের প্রতি আহবান জানান। এছাড়া, আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে জিওসি, আর্টডক; মহাপরিচালক, বিএমটিএফ; জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের সকল ইউনিটের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গণঅভ্যুত্থানের পর পাওয়া সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের

#

সাত স্ত্রী ও ১৩৪ সন্তানের জনক বিশ্বের প্রবীণতম ব্যক্তির জীবনাবসান

#

কাউখালীতে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

#

বিএনপি ক্ষমতায় এলে দেড় কোটি মানুষের কর্মসংস্থান হবে : মির্জা ফখরুল

#

কমতে পারে দিনের তাপমাত্রা

#

বড়দিন ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

#

ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার: উপদেষ্টা হাসান আরিফ

#

নির্বাচনে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার

#

তারেক রহমানের সংবর্ধনায় ৫০ লাখ মানুষের সমাগম হবে: রিজভী

#

শুক্র, শনি ও রোববার খোলা থাকবে ব্যাংক

সর্বশেষ

#

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পদ বিবরণী প্রকাশ

#

নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান : রয়টার্স

#

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা জারি

#

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুকুরে লুকানো থেকে ৩টি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

#

নির্বাচনে বিশৃঙ্খলা রুখতে কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

#

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

#

নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না: তারেক রহমান

#

পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান

#

এবার নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

#

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান এখন ঢাকায়

Link copied