এইচএসসিতে বৃত্তি পেলেন ৯২৫ জন

Bortoman Protidin

১৭ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬


#

চট্টগ্রাম শিক্ষাবোর্ড এবার ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৯২৫ জনকে বৃত্তি দিয়েছে । এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ৯১ জন।

তাছাড়া সাধারণ বৃত্তি পেয়েছেন ৮৩৪ জন।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে।

সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পাবেন।

গতকাল রোববার (২১ জানুয়ারি) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে সচিব প্রফেসর নারায়ন চন্দ্র নাথ এর সই করা এ তালিকা প্রকাশ করা হয়। 

জানা যায়, মেধাবৃত্তি প্রাপ্ত ৯১ জনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪৫ জন, মানবিক থেকে ২৩ জন এবং ব্যবসায় শিক্ষার ২৩ জন শিক্ষার্থী রয়েছেন। সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৮৩৪ জনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪১৭ জন, ব্যবসায় শিক্ষা থেকে ২০৯ জন এবং মানবিক বিভাগ থেকে ২০৮ জন শিক্ষার্থী রয়েছেন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা সমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোনো মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃত্তির মেয়াদ ২০২৩ সালের জুলাই মাস থেকে কোর্সের মেয়াদকালীন সময় পর্যন্ত। এর মধ্যে মেডিক্যালে অধ্যয়নরতদের পাঁচ বছর, কারিগরি ও কৃষি কোর্স, এলএলবি সম্মান কোর্স এবং ডিগ্রি অনার্স কোর্সে অধ্যয়নরতদের চার বছর, ডিগ্রি পাস কোর্সে অধ্যয়নরতদের ৩ বছর বৃত্তি প্রদান করা হবে।

শিক্ষার্থীদের সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি সাপেক্ষে বৃত্তি প্রদান করা হবে। কোনোভাবেই অনিয়মিত শিক্ষার্থী বৃত্তি পাবে না। বৃত্তিগুলোর সংখ্যা, হার ও মেয়াদ নির্ধারিত। তবে প্রয়োজনবোধে সরকার কোনো কারণ না দেখিয়েই তা পরিবর্তন বা বাতিল করতে পারবে। জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বৃত্তির টাকা পাঠানো হবে। বৃত্তির ব্যয় চলতি অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি বা মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৭৯টি কলেজের ১ লাখ ৩ হাজার ২৪৮ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। পাস করেছে ৭৫ হাজার ৯০৩ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সচিব প্রফেসর নারায়ন চন্দ্র নাথ বলেন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের তালিকাভুক্ত শিক্ষার্থীদের প্রতিবছর সরকারের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়। এবছরও চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৯২৫ জনকে বৃত্তি দেওয়া হয়েছে। তার মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ৯১ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৮৩৪ জন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied