র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, গ্রেফতার ২

Bortoman Protidin

১৯ দিন আগে বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬


#

টাঙ্গাইলের মির্জাপুরে র‌্যাব পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়কালে  ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা বর্তমানে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

পুলিশ জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টশন থেকে র‌্যাব পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে গাড়িতে তুলেন। পরবর্তীতে র‌্যাব পরিচয়কারীরা মহাসড়কের যে কোন এক স্থানে এসে ব্যবসায়ীর কাছে টাকা দাবি করেন। দাবির প্রেক্ষিতে তাদের টাকা দেয়া হয়। বিষয়টি কয়েকজনের সন্দেহ হওয়ায় তাদের গতিরোধ করেন। এক পর্যায়ে তারা র‌্যাব পরিচয়কারীদের গতিরোধ করে গণধোলাই দেয়। এ সময় কয়েকজন পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে দুইজনকে আটক করে হাসপাতালে ভর্তি করে। তাদের কাছ থেকে নকল পিস্তল, ওয়াটকি উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি রেজাউল করিম বলেছেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। গ্রেফতারকৃত ২জনকে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।   


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

Link copied