একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

Bortoman Protidin

৭ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬


#

একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন এক প্রেমিক-প্রেমিকা। পরিকল্পনা অনুযায়ী যুবকটি নদীতে ঝাঁপ দিলেও তরুণী ঝাঁপ না দিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের তৎপরতায় যুবকটিকে জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নিউ যমুনা সেতুতে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ওই যুগল আগে থেকেই একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করে সেতুতে এসেছিলেন। সেখানে দাঁড়িয়ে তারা শেষবারের মতো নিজেদের মধ্যে কিছু কথাবার্তাও বলেন।

এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন। তার পরপরই তরুণীরও ঝাঁপ দেওয়ার কথা ছিল। তবে তিনি সেতুতে দাঁড়িয়ে যুবককে নদীতে তলিয়ে যেতে দেখেন এবং পরে শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে চলে যান।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর নদী থেকে আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করা হয়।

প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কী কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে ওই তরুণীর পরিচয় শনাক্ত করে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

#

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

#

ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

#

কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড

#

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

#

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

#

দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

#

জর্ডান ম্যাচে লিও বদলি হিসেবে মাঠে নামবে: স্কালোনি

#

শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

#

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও: মেলোনি

সর্বশেষ

Link copied