এক বিয়েতে খরচ ৬০০ কোটি টাকা

Bortoman Protidin

২০ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬


#

প্যারিসের ১টি বিয়ে বেশ অবাক করে দিয়েছেন সবাইকে।

২৬ বছর বয়সি ম্যাডেলাইন ব্রকওয়ে ব্যবসায়ী ঘরের কন্যা,৭দিন ব্যাপী চলা বিয়ের  অনুষ্ঠানে ম্যাডেলাইনের পরনে ছিল নামী পোশাকশিল্পীদের নকশা করা পোশাক। ব্যক্তিগত বিমানে করে অতিথিদের নিয়ে আসা হয় বিয়ের আসরে। ভার্সাই প্যালেসেই বিয়ের সব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিদের সুরক্ষার কথা ভেবে গোটা প্রাসাদ ঢেকে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে। বিয়ের দিন অনুষ্ঠানের জন্য নিয়ে আসা হয়েছিল জনপ্রিয় মেরুপ ফাইভ ব্যান্ডকে। ফুলের সাজেও ছিল চমক। 

১৮ নভেম্বর বিয়ে হয় যুগলের। এই বিয়েতে খরচ হয় প্রায় ৫৯ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ৬০০ কোটি টাকার বেশি) এক বিয়েতে এত খরচ দেখে চক্ষু চড়কগাছ অনেকেরই।

প্যারিসে বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টি করে বিয়ের অনুষ্ঠানের সূচনা করেন যুগল। তার পরে প্যারিসের এক রেস্তরাঁয় করা হয় অতিথিদের খাবারের ব্যবস্থা। অতিথিদের জন্য প্যারিস ভ্রমণের ব্যবস্থাও করা হয়। ভার্সাই প্রাসাদের বাগানে হয় বিয়ের অনুষ্ঠান, পিছনে আইফেল টাওয়ার স্পস্ট। পুরো আয়োজনটাই যেন স্বপ্নের মতো।

এত বড় আয়োজনের বিয়ে দেখে নানা লোকে নানা রকম মন্তব্য করেন। কেউ আয়োজন দেখে বলেছেন, স্বপ্নের বিয়ে কেউ আবার বলেছেন, পয়সার অপচয় ছাড়া কিছুই নয়

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

#

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

#

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস

#

তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

#

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

Link copied