কুমিল্লার চৌদ্দগ্রামে দুই কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

Bortoman Protidin

১৭ দিন আগে শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬


#

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

রোববার ভোরে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ছুপুয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে আব্দুল জব্বার (৩১) ও একই জেলার চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে শাকিল (২২)। তাদের মধ্যে জব্বার কাভার্ডভ্যানের চালক এবং শাকিল হেলপার (সহযোগী) ছিলেন।

মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রোববার ভোরে ঘন কুয়াশার কারণে একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া পেছনের কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে চালক জব্বার নিহত হন। গুরুতর আহত অবস্থায় হেলপার শাকিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন এবং তিনি মারা যান।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, রোববার ভোরে ছুপুয়া এলাকায় ঘন কুয়াশার কারণে চট্টগ্রামমুখী মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ভৈরবে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা

#

সেনাপ্রধানের সাথে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

#

আল্লাহ আমার ভাইকে রক্ষা করুন: হাসনাত

#

সিঙ্গাপুর পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

#

‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চিকিৎসকরা স্থগিত করেছেন: ঢামেক পরিচালক

#

নায়ক ফারুকের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

#

টেকনাফ সাগরপথে পাচারের সময় নারী-শিশু মিলিয়ে ২৮ জন উদ্ধার

#

ঢাকা থেকে নির্বাচন করব নিশ্চিত : উপদেষ্টা আসিফ

#

পূর্বানুমতি ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার না করার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

#

২০০ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

সর্বশেষ

#

পাহাড়-হ্রদের জলছবিতে সিসিএন শিক্ষা পরিবারের মিলনমেলা: এক অবিস্মরণীয় আনন্দভ্রমণ

#

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

#

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব : জামায়াত আমির

#

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : ফরিদা আখতার

#

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান

#

একটি রাজনৈতিক দল যেকোনোভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমদ

#

ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

#

আজ ঈদের মতো উৎসব চলছে: প্রধান উপদেষ্টা

#

কন্ট্রোল রুম থেকে সারা দেশের ভোটের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার

#

আগে ভোট কেন্দ্রে কুকুর দেখা যেত, এখন মানুষ আর মানুষ : সিইসি

Link copied