কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন

Bortoman Protidin

১ ঘন্টা আগে বুধবার, এপ্রিল ১, ২০২৬


#

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;

তিনটা  বগি রেখেই ১ কিলোমিটার দূরে চলে গিয়ে থেমেছে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন। বুধবার সকাল ৬টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশন সংলগ্ন ৩টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। আর এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জানা গেছে, বিচ্ছিন্ন হওয়া বগির পাশে ছিলো ‘গার্ড ব্রেক’ বগি। এ বগিতে থাকেন ট্রেন পরিচালক বা গার্ড। সেখানে ক্যান্টিন ও ১৫টি যাত্রীর আসনও থাকে। এদিকে উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়া ট্রেনের যাত্রীদের মাঝে চরম দুভোর্গ দেখা গেছে এবং বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা হাজারো যাত্রী । ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সিলেট থেকে চট্টগ্রাম ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাতে বিলম্ব হয়। প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে উদয়ন ট্রেনের রেখে যাওয়া বগি গুলো পুনরায় ট্রেনের ইঞ্জিনের সাথে সংযোগস্থল হলে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে হাসানপুর এলাকা ছেড়ে যায়।

কুমিল্লা হাসানপুর রেলস্টেশন মাস্টার নাসির উদ্দিন বলেন, সকাল ৬টা পাঁচ মিনিট সময় উদয়ন এক্সপ্রেস ট্রেন কুমিল্লা হাসানপুর রেলস্টেশন পার হয়। পরে হাসানপুর গুণবতীর মাঝখানে উদয়ন এক্সপ্রেস ট্রেন দুই ভাগ হয়ে যায়। তবে সেটা হাসানপুর রেলওয়ে স্টেশনের বাইরে। ট্রেনের কর্মচারীরা ট্রেন ঠিক করে আনুমানিক আধা ঘণ্টা পর ডাউনলাইন থেকে গাড়ি ছেড়ে যায়। তবে আমি প্রত্যক্ষভাবে ঘটনাস্থলে যেতে পারিনি। ২০ মিনিট পর ডাউন লাইন দিয়ে গাড়ি যাতায়াত শুরু করে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ

#

পাসপোর্ট পাওয়া যাবে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই

#

আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ২১৭ গ্রাম স্বর্ণ জব্দ

#

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এক নারী দর্শনার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড

#

চার তলার ব্যালকনি থেকে পড়ে প্রাণ গেল ছোট্ট রুহির

#

গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই : তারেক রহমান

#

বরিশাল থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু

#

মজুদদারির কারণে বাড়ছে জ্বালানি তেলের সংকট

Link copied