কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

Bortoman Protidin

১ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ২৫, ২০২৬


#

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১২ ঘণ্টা পর শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুলেট বৈরাগী গত ১১ এপ্রিল সরকারি প্রশিক্ষণের উদ্দেশ্যে চট্টগ্রামে যান। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে তিনি চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটের দিকে তিনি ফোন করে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন।

এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা কল দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পান। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে শনিবার সকালে বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মহাসড়কের আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।

ওসির দেওয়া তথ্যমতে, মরদেহে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডল কিছুটা রক্তাক্ত ছিল।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নিখোঁজের বিষয়ে পরিবার জিডি করেছিল। পরে মরদেহ উদ্ধারের পর স্বজনরা তা শনাক্ত করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টির আভাস

#

রোজায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে: হাইকোর্ট

#

যুক্তরাজ্যের বিশেষজ্ঞ মেডিক্যাল টিম এভারকেয়ারে, শুরু করেছে খালেদা জিয়ার চিকিৎসা

#

দেশের ৩ বিভাগে টানা ৫ দিন বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস

#

সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

আমাদের তরুণদের রক্ষা করুন, মাতৃভূমি রক্ষা পাবে: প্রধান উপদেষ্টা

#

প্রধান উপদেষ্টার সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

#

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত: শিক্ষা উপদেষ্টা

#

জাতীয় ঐক্য ভিত্তিতে সকলকে নিয়ে দেশ পরিচালনা করব : শফিকুর রহমান

সর্বশেষ

#

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

#

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

#

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

#

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

#

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

#

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

#

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

#

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

#

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

Link copied