কুমিল্লায় তেল পরিমাপে গরমিল হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

Bortoman Protidin

১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৮, ২০২৬


#

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় আজ তেল পরিমাপে গরমিল হওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই-এর কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার নাজিরাবাজার এলাকার মদিনা ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে সদর উপজেলার নাজিরাবাজার এলাকার মদিনা ফিলিং স্টেশনকে এক অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলি লিটার পরিমাণ তেল কম সরবরাহের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ, মো. লুৎফর রহমান, প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয় এবং ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা

#

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

#

সব দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন বিসিবি পরিচালক নাজমুল

#

রমজানে সিএনজি স্টেশন বন্ধ রাখার নতুন সময়সূচি

#

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি মো. সানাউল্লাহ

#

মিশুক চালক সাব্বির হত্যা কচুয়ায় গ্রেফতারকৃত আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

#

অস্থিতিশীল পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে কুমিল্লা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

#

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

#

চারটি অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আটক ৪

#

শনিবার ব্যাংক খোলা রাখতে ইসির চিঠি

সর্বশেষ

#

মেলায় যাওয়ার কথা বলে বের হওয়া দুই ভাইয়ের লাশ মিললো লেকে

#

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

#

চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

#

কুমিল্লায় বাসা থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫০ লিটার অকটেন উদ্ধার

#

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

#

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

#

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

#

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

#

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবি প্যারিস এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের

#

এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, চালকসহ আহত ৫ জন

Link copied