কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

Bortoman Protidin

১ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬


#

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:

কুমিল্লায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে বুড়িচং উপজেলা প্রশাসন কর্তৃক নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন এর নেতৃত্বে লাইসেন্স শর্ত লঙ্ঘন করে এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুদ রাখার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার বুড়িচং কালিকাপুর বাজার এলাকায় উক্ত অভিযানে সূর্যমুখী নামীয় এজেন্সি লাইসেন্স এর শর্ত লঙ্ঘন করে এজেন্সির বাইরে তেলের গাড়িসহ ‘জনপ্রিয় ট্রেডার্স’- এ কোন প্রকার চালান ও মেমো ব্যাতিত ডিজেল বিক্রি করেন। পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) ধারা অনুযায়ী জনপ্রিয় ট্রেডার্স ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় ২৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয় (যার বাজার মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার টাকা)। উদ্ধার পরবর্তীতে জব্দকৃত জ্বালানি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। উক্ত নিলামে ২ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং সর্বোচ্চ দামে ভরসার বাজার মেসার্স জিসান ফুয়েল স্টেশন এর স্বত্বাধিকারী মোঃ আব্দুস সালাম এর কাছে নিলামের মাধ্যমে দুই লাখ টাকায় বিক্রি করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

#

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

#

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

#

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

#

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবি প্যারিস এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের

#

এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, চালকসহ আহত ৫ জন

#

বাস্তবে যেন ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, স্কুলের বাথরুমে আটকে ছিল শিশু

#

দেশের যে ৪ বিভাগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

#

কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত

#

কুমিল্লায় চাল বোঝাই ট্রাক খাদে উল্টে ৭ জন নিহত

Link copied