কুমিল্লায় পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি

Bortoman Protidin

২০ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#

কুমিল্লায় গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্রসমুহে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) এক অফিস আদেশে ১৪৪ ধারা জারি করেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

শনিবার (২৭ এপ্রিল) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমুহের ‘এ’ ইউনিট, ৩ মে 'বি' ইউনিট এবং ১০ মে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'এ' ইউনিটের পরীক্ষা শুরু হবে বেলা ১২টায়। অন্য দুই ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে। পরীক্ষা চলবে এক ঘণ্টা।

সূত্র জানায়, কুমিল্লায় 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবেরটরি হাইস্কুল, বর্ডার গার্ড পাবলিক বিদ্যালয়, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ ও বার্ড হাইস্কুল; 'বি' ইউনিটের পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও টিচার্স ট্রেনিং কলেজ এবং 'সি' ইউনিটের পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শামসুল তাবরীজ জানান, সবগুলো পরীক্ষা কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পরীক্ষা কেন্দ্রে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য ১৪৪ ধারা জারি থাকবে। বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বৃহস্পতিবার জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের প্রজ্ঞাপন জারি

#

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস: আবহাওয়া অধিদপ্তর

#

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থী বেশি

#

সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

#

ভেজাল খাদ্যদ্রব্য-নকল তার-প্রসাধনী বিক্রি, সাত প্রতিষ্ঠানের ৪৭ লাখ টাকা জরিমানা

#

প্রধান উপদেষ্টা পাচার অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চান

#

কুমিল্লায় ৫২ কেজি গাঁজা সহ গ্রেফতার ১

#

ইতিহাসের সেরা নির্বাচনের পরিকল্পনা করছি: প্রধান উপদেষ্টা

#

দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া

#

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি

সর্বশেষ

Link copied