ফরিদপুরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি

Bortoman Protidin

৯ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬


#

মুকুল বসু , ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারের ওয়াপদা মোড়ে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। 

সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে বোয়ালমারী পৌর বাজারের মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওয়াপদা মোড়ের তানভীর মার্কেটে এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।

দোকান গুলোতে থাকা দাহ্য পদার্থে আগুন লাগায় আগুনের ভয়াবহতায় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। ঘন ঘন পেট্রোলিয়াম ড্রাম বিস্ফোরণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ারসার্ভিস ও স্থানীয় লোকজনের। 

জানা যায়, উপজেলার ওয়াপদা মোড়স্থ মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে অবস্থিত তানভীর মার্কেটের ৪টি দোকানই আগুনে ভস্মীভূত হয়েছে। এর তিনটিতে অর্পিতা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সঞ্জয় পাল দাহ্য পদার্থ পেট্রোল, অকটেন, মবিল ও মোটরসাইকেলের ক্ষুদ্র যন্ত্রাংশের ব্যবসা পরিচালনা করতেন। এছাড়াও একই মার্কেটে সাজু মিয়া নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মুদি ও চায়ের দোকান ছিলো।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সঞ্জয় পাল জানান, সব মিলিয়ে প্রায় ৪০  লাখ টাকার মালামাল ছিলো আমার প্রতিষ্ঠানে। ১৫ লাখ টাকা ঋণ করে মালামাল উঠিয়েছিলাম। এ ছাড়া কাস্টমারের চারটি মোটরসাইকেলও ছিলো, সব পুড়ে ছাই হয়ে গেছে।


উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের  ভারপ্রাপ্ত কর্মকর্তা রনেন্দ্রনাথ চৌধুরী জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আমাদের তিনটি দল ও স্থানীয়দের সহায়তায় পানি ও গ্যাস দিয়ে দেড় থেকে দুই ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। দোকানে দাহ্য  পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ

#

হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

Link copied