গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে

Bortoman Protidin

১ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬


#

জামালপুরের মাদারগঞ্জে এক স্বামী গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দিয়ে চেহারা বিকৃত করে তালাক দিয়েছেন। নারী নির্যাতনের মামলায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল গ্রামে। ভুক্তভোগী রিক্তা আক্তার (মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাশদাইড় গ্রামের বাসিন্দা) জানান, কয়েক বছর আগে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বীর গোপালপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মাইক সাউন্ড অপারেটর ওবায়দুল ওরফে ডিজে ওবায়দুলের সঙ্গে তার বিয়ে হয়। দুই সন্তানের জন্মের পর গত বছর বৈদ্যুতিক দুর্ঘটনায় স্বামীর একটি হাত ক্ষতিগ্রস্ত হয়। তিনি পাশে থেকে চিকিৎসায় সহায়তা করেন এবং স্বামী সুস্থ হয়ে ওঠেন।

সুস্থ হওয়ার পর ওবায়দুল টিকটক পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন। কয়েক মাস আগে টিকটক পরকীয়ার বিষয়ে প্রতিবাদ করলে তিনি রান্না করা গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখে মারেন। বহু চিকিৎসার পরও মুখের আকৃতি ঠিক হয়নি, চেহারা বিকৃত হয়ে যায়। সুযোগে তিনি টিকটকের মাধ্যমে অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং স্ত্রীর ওপর নির্যাতন চালিয়ে যান। গত সপ্তাহে তিনি তালাক দেন।

ঘটনায় রিক্তা আক্তার নারী নির্যাতনের মামলা করলে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ গত মঙ্গলবার রাতে ওবায়দুলকে গ্রেফতার করে। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতারের পর ওবায়দুল দাবি করেন, তার স্ত্রীর মৃগীরোগ আছে। কাজ করার সময় মৃগী উঠে গরম পানিতে পড়ে যান। স্ত্রীর পুরো চিকিৎসার খরচ তিনিই বহন করেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহসীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

#

হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

#

বিদ্যুৎ সাশ্রয়ে আবার সন্ধ্যা ৭টায় বন্ধ হবে দোকানপাট

#

প্রিয়জনকে বার্গার খাওয়ানোর দিন আজ

#

সারাদেশে ৫ দিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস

#

কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

#

সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব: উপদেষ্টা নাহিদ ইসলাম

#

সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধে যথাসাধ্য চেষ্টা করছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং

#

ফরিদপুরে রাতের আঁধারে সড়কের গাছ পড়লো কাটা

#

ফরিদপুরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি