চাঁদপুরের শাহরাস্তিতে গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ

Bortoman Protidin

২৭ দিন আগে বুধবার, নভেম্বর ১৮, ২০২৬


#

শাহরাস্তিতে ৩শ ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি আটক করেছে থানা পুলিশ।

২৩ মার্চ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে   শাহরাস্তি পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ ছিখুটিয়া এলাকায় ছিখুটিয়া ব্রীজের উত্তরে পাকা রাস্তার উপর হতে ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ঐ সময় তার হেফাজত হতে ৩শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।  গ্রেফতারকৃত আসামী বিজয় মজুমদার (২৩), পিতা-বিমল মজুমদার, সাং-ছিখুটিয়া (বাঁশলা বাড়ী), ৯নং ওয়ার্ড, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উল্লেখিত আসামী দীর্ঘদিন যাবত প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করিয়া যুব সামাজকে ধ্বংসের দিকে নিয়া যাইতেছে।  আসামী জব্দকৃত গাঁজা (মাদকদ্রব্য) বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালীন গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হইয়াছে। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোঃ আলমগীর হোসেন এর তত্ত্বাবধানে এসআই জনি কান্তি দে, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

#

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

#

ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষুদ্ধ ঢাবি শিক্ষক মোনামি

#

‘বৌদি-ভাবি’ ডাকার রীতি বন্ধ করতে হবে, বন্ধুদের বাড়ি আনা যাবে না: বিজেপি নেতা

Link copied