চুয়াডাঙ্গার দর্শনা চিনি কলে আজ থেকে আঁখ মাড়াই শুরু

Bortoman Protidin

২১ দিন আগে শুক্রবার, জুন ৫, ২০২৬


#
 চুয়াডাঙ্গা সংবাদদাতা দর্শনা চিনিকলের ২০২৩-২৪ আখ মাড়াই শুরু হচ্ছে আজ। এই মাড়াই মৌসুম উদ্বোধনের জন্য আজ শুক্রবার  কেরুজ কেইন ক্যারিয়ার চত্বরে আলোচনাসভা ও দোয়ার মধ্য দিয়ে ২০২৩-২৪ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।  ইতিমধ্যেই দেশের সবচেয়ে বড় চিনিকল চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোম্পানির সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বছর মাড়াই মৌসুম সফল করতে সকল প্রস্তুতি ও ধোয়া মোছার কাজ সম্পন্ন করেছে চিনিকল কর্তৃপক্ষ। ২০২৩-২৪ চলতি মৌসুমে কেরু এন্ড কোম্পানীর নিজস্ব জমিতে আখ আছে ১১শ ৫৩ একর এবং সাধারন চাষীদের রয়েছে ২ হাজার ৬শ ৪৯ একর।
২০২৩-২৪ অর্থ বছরে ৫০-৫৫ মাড়াই কার্য দিবসে ৬৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। যা শতকরা ৬.২০ ভাগ চিনি আহরনের হিসাব নির্ধারন হয়েছে।
একমাত্র গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালিকাশক্তি চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকাল ১৯৩৮ সাল, আর এটি বাংলাদেশের বৃহত্তম চিনিকল। তবে উপজাত হিসেবে এই কারখানা থেকে মদ, ভিনেগার, হ্যান্ড স্যানিটাইজার জৈব সার, চিটাগুড় সহ বিভিন্ন পণ্য উৎপাদিত হয়ে থাকে। এ প্রতিষ্ঠানটি চিনি উৎপাদন কারখানা, ডিষ্টিলারী, জৈব সার কারখানা ও বানিজ্যিক খামারের সমন্বয়ে গঠিত বৃহৎ এ শিল্প কমপ্লেক্সের চিনি কারখানাটি দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে লোকসান গুনে আসছে। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটি সর্বোচ্চ পণ্য বিক্রির রেকর্ড করেছে।
এদিকে চিনিকলের আধুনিকায়নের ফলে পণ্য উৎপাদনে ভালো একটা ভূমিকা রাখবে বলেও আশাবাদী কর্তৃপক্ষ। ৬১ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়েই এ মৌসুমের যাত্রা শুরু করলেও এবারের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়, লোকসান কমানোর জন্য নেওয়া হয়েছে নানা মুখি পদক্ষেপ। লোকসান কমানোর জন্য দর্শনা কেরু এন্ড কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারেফ হোসেন লোকসান কমানোর অন্যতম কারন দেখছেন হারভেষ্টার মেশিন। এ বছরে কেরু এ্যান্ড কোম্পানিতে নতুন হারভেষ্টার মেশিন দেওয়ায় কিছুটা লোকসান কমতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। এবার কেরুর নিজস্ব খামারের জমিতে নিজস্ব হারভেষ্টার মেশিনে আখ কাটলে আর্থিক ভাবে অনেকটাই সাশ্রয়ী হবে।
আজ এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান গ্রেড (১) শেখ শোয়েবুল আলম এনডিসি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা)।
তবে প্রতিবারের মতো এবারো সর্বোচ্চ আখচাষী সেরা ফলনকারী কৃষককে কেরু এন্ড কোম্পানির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আগামীকাল কুমিল্লায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার গণসংবর্ধনা

#

৩৪৯১টি অবৈধ ইটভাটা বন্ধ করা হবে: পরিবেশ উপদেষ্টা

#

অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা সুবিধা প্রদানের নির্দেশ

#

বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু : ত্রাণ উপদেষ্টা

#

বাংলাদেশ সেনাবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

#

রাজনৈতিক দল গঠনের কোনো অভিপ্রায় নেই : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

প্রতি সপ্তাহে ২০০ শহীদের পরিবারকে সহযোগিতা করা হবে: সারজিস আলম

#

রাজধানী ঢাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক জব্দ, গ্রেফতার ৫৩

#

এইচএসসির খাতা চ্যালেঞ্জ এর ফলাফল জানা যাবে যেভাবে

#

রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখতে বিদ্যুৎ বিভাগের সাথে চট্টগ্রাম নাগরিক ফোরামের বৈঠক

সর্বশেষ

#

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী

#

ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

#

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

#

সামনে কঠিন সময়, হেসেখেলে কাটালে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

#

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : কৃষি মন্ত্রী

Link copied