নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি

Bortoman Protidin

২২ দিন আগে বুধবার, মার্চ ৪, ২০২৬


#

আজ  সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা নদীর শাখা কীর্তিনাশা নদীর ওপর নির্মিত ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। সকালে পশ্চিম পাড় থেকে একটি ছোট ট্রলার অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল। এ সময় পাশ দিয়ে একটি বাল্কহেড যাওয়ার ফলে সৃষ্ট ঢেউ ও স্রোতের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এতে প্রায় (২০–২৫) জন যাত্রী নদীতে পড়ে যান। পরে আশপাশের নৌকা ও স্পিডবোটের সহায়তায় স্থানীয়রা সবাইকে উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  “মো. আব্দুল কাইউম খান” বলেন, ‘নদীতে স্রোত থাকায় একটি ছোট নৌকা ডুবে যায়। এতে শিশু ও নারীসহ প্রায় ( ২০–২৫ )  জন যাত্রী পানিতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় সবাইকে উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে নড়িয়া-জাজিরা রুটে কীর্তিনাশা নদীর ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলছে। ২০২৪ সালের শুরুর দিকে পুরনো সেতুটি ভেঙে ফেলার পর থেকে এ রুটে যাত্রী পারাপারের একমাত্র ভরসা হয়ে ওঠে ট্রলার।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

#

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

#

কার্যালয়ে আসেননি কর্মকর্তা ও কর্মচারীরা, বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী

#

বাবার কাছে নালিশ দিতে চাওয়ায় ছোট ভাইকে হত্যা, বড় ভাইসহ গ্রেফতার ২

#

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

#

নিউইয়র্কে শ্রমিকের কাজ করছেন জায়েদ খান

#

হারিয়ে যাওয়া ৫০ মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

#

কুমিল্লায় দি মোঘল এম্পায়ারের কাচ্চি ও শরবত তৈরির মান দেখে প্রশংসা করলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

#

বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

#

হাসনাতের এক ছবি থেকেই আয় ৪৪ হাজার টাকা

Link copied