দ্বিতীয় স্ত্রীর আগুনে পুড়ল মোটরসাইকেল

Bortoman Protidin

১ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ১৯, ২০২৬


#

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, দুই স্ত্রীর দ্বন্দ্বের মধ্যে দ্বিতীয় স্ত্রী শামিমা স্বামীর উপার্জনের একমাত্র অবলম্বন মোটরসাইকেলে আগুন দেন। এতে ভুক্তভোগী নয়ন সরদারের বাইকটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরের আংশিক ক্ষতি হয়। 

রোববার (১৯ এপ্রিল) সকালে গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন বিষটি নিশ্চিত করেন। 

এর আগে, শনিবার (১৮ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার মিত্রসেনপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। নয়ন ওই গ্রামের মৃত ওসমান আলী সরদারের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেলচালক। 

জানা গেছে, প্রায় তিন বছর আগে নয়ন বেনটিয়া গ্রামের কাদের সরদারের মেয়ে শামিমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। এরপর থেকে পরিবারে কলহ লেগেই ছিল।

নয়নের প্রথম স্ত্রী ফাতেমা বেগম জানান, দ্বিতীয় স্ত্রী শামিমা নিয়মিত বাড়িতে থাকতেন না এবং এলেই ঝগড়া করতেন। শুক্রবার সন্ধ্যায়ও তিনি এসে ঝগড়া করে চলে যান। পরে শনিবার বিকেলে এসে উঠানে রাখা মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যান।

নয়ন সরদার বলেন, বিকেলে বিকট শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখি মোটরসাইকেলে আগুন জ্বলছে এবং ঘরের টিনেও আগুন লেগেছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও আমার জীবিকার প্রধান মাধ্যমটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় নয়ন গোসাইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানার এসআই মেজবাহ উদ্দিন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

দ্বিতীয় স্ত্রীর আগুনে পুড়ল মোটরসাইকেল

#

শাটল ট্রেন সংকট নিরসনে রেলমন্ত্রীর সঙ্গে চবি ছাত্রদলের সাক্ষাৎ

#

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

#

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

#

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

#

মেলায় যাওয়ার কথা বলে বের হওয়া দুই ভাইয়ের লাশ মিললো লেকে

#

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

#

চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

#

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

#

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

Link copied