নারায়ণগঞ্জে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

Bortoman Protidin

১৭ দিন আগে সোমবার, নভেম্বর ২৩, ২০২৬


#

নারায়ণগঞ্জ  জেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় হযরত শাহ্ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদরাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন এবং ঈদ উদযাপন করেন।

জামাতের ইমামের দায়িত্ব পালন করেছেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ।

নামাজে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

হযরত শাহ সুফি মমতাজিয়া মাদরাসার খতিব মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ বলেছেন, হানাফির মাজহাবের মতে পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ পালন করার বিধান রয়েছে। তারা হযরত হানাফি (রা.) মাজহাবের অনুসারী। জাহাগিরিয়া তরিকার অনুসারীরা গত ১০০ বছর আগ থেকে বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা অনুযায়ী ঈদ পালন করে আসছেন।

তিনি বলেছেন, ঢাকার কেরানীগঞ্জ, সদরঘাট, উত্তরা, সাভার, ডেমরা এবং নারায়ণগঞ্জের সদর, বন্দর ও রূপগঞ্জ এলাকা থেকে এসে শতাধিক মানুষ এখানে ঈদের নামাজে অংশ নেন। তারা এ অঞ্চলের বাসিন্দা নন, তবে হানাফি (রা.) মাজহাবের অনুসারী। ঈদের নামাজ শেষে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পূর্ণমতি গ্রামে আল আকসা জামে মসজিদ ,এতিমখানা, ও মাদ্রাসার পরামর্শ সভা অনুষ্ঠিত

#

দেশের ভাবমূর্তি রক্ষা ও উজ্জ্বল করার দায়িত্ব সকল ধর্মের মানুষের : ধর্ম উপদেষ্টা

#

সংখ্যালঘু নয়, মানুষ-নাগরিক হিসেবে অধিকার চাইবেন: প্রধান উপদেষ্টা

#

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৭

#

হজ নিয়ে সুখবর দিল সৌদি

#

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব পালন

#

পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

#

তথ্য জানাতে হটলাইন সেবা চালু করলো ধর্ম মন্ত্রণালয়

#

তওবা কবুলের জন্য যে ৫টি কাজ করতে হবে

#

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ৪০৩ জন বাংলাদেশি হজযাত্রী

সর্বশেষ

#

কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

#

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

#

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

#

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান প্রধান উপদেষ্টার

#

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

#

৩১ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা

#

হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা

#

কুমিল্লায় মসজিদে নামাজের প্রস্তুতিকালে প্রাণ গেল মুসল্লির

#

আগামী ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে

#

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব পালন

Link copied