পাবনায় একটি বিদেশি রিভালবার সহ ৫ যুবক গ্রেফতার।

Bortoman Protidin

১০ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬


#

পাবনা সদর থানা পুলিশের অভিযানে একটি রিভালবার,দুই রাউন্ড গুলি এবং ধারালো অস্ত্রসহ ৫ যুবক গ্রেফতার। পাবনা বাংলাবাজার এলাকায় সদর থানা পুলিশের অভিযানে একটি বিদেশী রিভালবার,দুই রাউন্ড গুলি এবং ধারালো অস্ত্রসহ ৫ যুবক আটক করেছে পাবনা সদর থানা পুলিশ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে রবিবার রাতে শহরের দক্ষিণ রামচন্দ্রপুরের বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পাবনা পৌর এলাকার দিলালপুর কফিলউদ্দিন পাড়ার মোঃ ইমরান হোসেনের ছেলে আফনান আহমেদ আবির (২০), শালগাড়িয়া শাপলা প্লাস্টিক গলি এলাকার মো. নুরুজ্জামানের ছেলে ইসতিয়াক জামান নূর (২০), দক্ষিণ রামচন্দ্রপুর পলিথিন রোড এলাকার মনিরুজ্জামান মনিরের ছেলে মিজানুর রহমান নাঈম (২০), মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে আবু হুরায়রা জনি (২০) এবং শান্তিনগর এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে রাফসান আবির (২৪)।

সদর থানার ওসি রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পলিথিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভালবার, দুই রাউন্ড গুলি, হাত কুড়াল, দুইটা টিপ চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের অধিকাংশ একাধিক মামলার আসামি। তারা শহরে প্রায় সময়ই বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করে থাকে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে তাদের কারাগারে পাঠানো হবে।
global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দুই কোটি ২০ লাখ লিটার তেল কিনবে সরকার

#

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহন কেড়ে নিলো কিশোরের প্রাণ

#

কবি হেলাল হাফিজের মৃ'ত্যুতে প্রধান উপদেষ্টার শোক

#

কুমিল্লায় চোরাই ওষুধসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার

#

যুব বিশ্বকাপের বাংলাদেশের দল ঘোষণা

#

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

#

পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

পহেলা বৈশাখের মাঝে বাঙালি খুঁজে পায় নিজস্ব ঐতিহ্য,সংস্কৃতি ও চেতনার স্বরূপ : রাষ্ট্রপতি

#

চলতি বছরের এসএসসি পরীক্ষা পা দিয়ে লিখে দিচ্ছে সিয়াম

#

বন্যার্তদের সেবায় নিঃস্বার্থ পেশাগত দায়িত্ব ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী ২ সেনা সদস্যের সাথে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied