পাস করেনি ৪২ প্রতিষ্ঠানের কেউ

Bortoman Protidin

১৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬


#

এই বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেননি দেশের ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী । তবে গতবার শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫০টি। সেই হিসাবে এবার শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কিছুটা কমেছে।

আজ রবিবার(২৬নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গতবছরের  চেয়ে এবার পাসের হারও কিছুটা কমেছে। গতবছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এ বছর এইচএসসি ও সমমানে সব বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

ফলাফলে দেখা যাচ্ছে, সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, সিলেট বোর্ডে ৭৩ দশমিক শূন্য ৭ শতাংশ। তাছাড়া ময়মনসিংহ এবং দিনাজপুর বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

সকল শিক্ষাবোর্ড মিলিয়ে এবার এইচএসসি পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। শুধুমাত্র ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ। তাছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডে পাস করেছেন ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী। কারিগরি বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ।

এই বছর ১১টি শিক্ষাবোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। সেই তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার ৯১৭ জন।

আজ রবিবার(২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল প্রকাশ করেন। তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হয়। ২৬ নভেম্বর সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসির ফলাফলের অনুলিপি ও পরিসংখ্যান প্রতিবেদন তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চলছিল শেষকৃত্যের অনুষ্ঠান, উঠে কেক কাটলেন বৃদ্ধা

#

মিশরের সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ- ডিএমপি কমিশনার

#

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি’র বৈঠক

#

২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

#

চাঁদপুরে হাঁস বিক্রিতে ওজনে প্রতারণা, পুলিশ সুপারের উপস্থিতিতে ২ ব্যবসায়ীকে জেল-জরিমানা

#

বলিউডের জনপ্রিয় অভিনেতা কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই

#

পাস করেনি ৪২ প্রতিষ্ঠানের কেউ

#

কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান অ'স্ত্রসহ আটক ১০

#

মোবাইল ফোন আমদানির শুল্ক কমলো

সর্বশেষ

#

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

#

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পদ বিবরণী প্রকাশ

#

নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান : রয়টার্স

#

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা জারি

#

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

#

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুকুরে লুকানো থেকে ৩টি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

#

নির্বাচনে বিশৃঙ্খলা রুখতে কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

#

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

#

নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না: তারেক রহমান

#

পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান

Link copied