পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার তিনজন

Bortoman Protidin

১৫ দিন আগে রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬


#

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন রহমত (৪৩), আশিকুজ্জামান (২৫) ও ইমদাদুল ইসলাম (২৭)। তারা সবাই সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার সানাপাড়া গ্রামের বাসিন্দা।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান (পিপিএম) জানান, বেতনা নদী থেকে অবৈধভাবে খনন করা মাটি লুটের অভিযোগে ২৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে কিসমত আলীকে মাটিভর্তি একটি ট্রলিসহ আটক করা হয়। পরে তাকে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে সকাল সাড়ে ১১টার দিকে তার স্বজন ও সহযোগীরা ফাঁড়িতে হামলা চালায় এবং জোরপূর্বক তাকে ছিনিয়ে নেয়।হামলার সময় বাধা দিতে গেলে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাহাবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান আহত হন বলে জানান তিনি।ওসি আরও বলেন, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল (বিপিএম)-এর নির্দেশে অভিযানে নেমে তিনজনকে গ্রেপ্তার করা হয়, যারা হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।এর আগে এ ঘটনায় কিসমত আলীসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

#

সাধ্যের বাইরে কোনো প্রতিশ্রুতি দিতে চাই না: তারেক রহমান

#

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

#

টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে মাদ্রাসা

#

শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

#

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার

#

আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর বিশেষ দিন

#

মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০টি কক্ষ ভস্মীভূত

#

৩ বছরের শিশু সন্তানকে হত্যা করে পরকীয়া প্রেমিকের সাথে পালালেন মা

#

কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ যে সব বিষয় অগ্রাধিকার পেল দ্বীন মোহাম্মদের নির্বাচনে ইশতেহারে

Link copied