পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, লুট ৩১ ভরি সোনাসহ ৬ লাখ টাকা

Bortoman Protidin

১ দিন আগে বুধবার, নভেম্বর ১৮, ২০২৬


#

বগুড়ার সোনাতলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩১ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ৫ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল।

রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেন মন্ডলের (৭৫) বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোররাতে ৫ থেকে ৭ জনের একটি ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা বাড়ির বিভিন্ন কক্ষের আলমারি ভেঙে মালামাল তছনছ করে।

ডাকাতেরা মোয়াজ্জেম হোসেন মন্ডলের বড় ছেলের স্ত্রীর ঘর থেকে ১৫ ভরি এবং ছোট ছেলের স্ত্রীর ঘর থেকে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায়। এ ছাড়া গৃহকর্তার ঘর থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা লুট করে। সব মিলিয়ে প্রায় ৩১ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। অস্ত্রধারী ডাকাতদের ভয়ে পরিবারের সদস্যরা কোনো প্রতিরোধ করতে পারেননি।

দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল হক বলেন, তিনি ডাকাতির ঘটনাটি শুনেছেন। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করবেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার ও টাকা লুটের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

তবে লুট হওয়া স্বর্ণের পরিমাণ নিয়ে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা লুটের তথ্য পাওয়া গেছে।

ওসি আরো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন

#

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস

#

নবজাতককে ছুড়ে ফেলে নারীকে ধর্ষণচেষ্টা মুদি দোকানির

#

রোহিঙ্গা শরণার্থীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের আহ্বান প্রধান উপদেষ্টার

#

মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার

#

মাকে হত্যা করে প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টা, ৩ বছর পর কারাগারে মেয়ে

#

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

#

দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

#

শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপ

#

ভোটের সময় ৪ দিন ছুটির খবর ভুয়া

সর্বশেষ

#

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

#

ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষুদ্ধ ঢাবি শিক্ষক মোনামি

#

‘বৌদি-ভাবি’ ডাকার রীতি বন্ধ করতে হবে, বন্ধুদের বাড়ি আনা যাবে না: বিজেপি নেতা

#

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’

#

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে: পরীমনি

#

বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ

#

পুরুষরা চায় বউ সফল হোক, তবে তার চেয়ে বেশি না: দীপা খন্দকার

#

স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে শেষ যোগাযোগ, ঘরে মিলল ফাহিমার নিথর দেহ

#

‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব’—চাঁদা না পেয়ে হুমকি

Link copied