প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

Bortoman Protidin

১১ দিন আগে শুক্রবার, আগস্ট ৭, ২০২৬


#

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। বিদ্যালয় ছুটির পর তার ব্যাগ তল্লাশি করে ডিম ও রুটি উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের ১০ নম্বর রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই প্রধান শিক্ষিকার নাম রেশমা আক্তার মিষ্টি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষিকা যখন স্কুল ত্যাগ করছিলেন, তখন সন্দেহবশত স্থানীয় কয়েকজন তার ব্যাগ তল্লাশির দাবি জানান। পরে ব্যাগ খুলে সেখান থেকে ২৪টি ডিম ও ২২ পিস রুটি উদ্ধার করা হয় বলে উপস্থিত ব্যক্তিরা অভিযোগ করেন। এই খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়দের ভিড় জমে যায়।

স্থানীয়দের অভিযোগ, ওই প্রধান শিক্ষিকা দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার আত্মসাৎ করে আসছিলেন। বিষয়টি নিয়ে আগে থেকেই অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছিল। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের দেওয়া খাবার আত্মসাতের এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তারা এর সুষ্ঠু তদন্ত ও জড়িত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, তারা অভিযোগের বিষয়টি জানতে পেরেছেন। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

শিশুকে যৌন নিপীড়ন, জামায়াত কর্মীকে ৫০ বেত্রাঘাত

#

দুর্ঘটনায় পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রো খাদে

#

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

#

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ

#

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

#

‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি, গ্রেপ্তারের পর দেখা গেল সেটি ‘লাইটার’

#

মৃত ভেবে মিলাদ পড়ানো আলমগীর ১৮ বছর পর বাড়ি ফিরলেন

#

চার স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘরে জামায়াত সমর্থক

#

রাতে তরুণীসহ গ্রামবাসীর হাতে আটক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

Link copied