প্রবাসীর বাগানের শতাধিক ফলের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

Bortoman Protidin

২৩ দিন আগে রবিবার, জুন ৭, ২০২৬


#

কুমিল্লার গোয়ালমথন এলাকায় এক প্রবাসীর বাগানের শতাধিক ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ওই বাগানে রয়েছে সিঙ্গাপুরের ফল ডুরিয়ান।

সঙ্গে আছে রাম্বুটান, সফেদা, কদবেল, থাই শরীফ ফল, স্টার আপেল, লিচু, কুল, আমড়া, জামসহ ২০ প্রকারের শতাধিক ফল গাছ। কয়েক বছর আগে সিঙ্গাপুর প্রবাসী আবুল খায়ের বাগানটি গড়ে তোলেন। 

রোববার (১২ নভেম্বর) রাতে বাগানের এসব গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বাগানি আবুল খায়েরের মা মাজেদা বেগম কাটা গাছ জড়িয়ে কাঁদছেন। তিনি দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে বিচার চাইছেন। আবার কখনও স্বজন হারানোর মতো বুক চাপড়ে আহাজারি করছেন।

সোমবার (১৩ নভেম্বর) বাগানে গিয়ে জানা যায়, আশপাশের কয়েক গ্রামে এই রকম ফলের বাগান নেই। প্রতিবেশীরা প্রায়ই বাগানটি দেখতে আসেন। কয়েক বছর আগে গড়ে তোলা এই বাগানে ফল আসার সময় হয়েছে। রোববার রাতে ২০ প্রকারের শতাধিক ফলের গাছ কেটে ফেলা হয়েছে। কিছু গাছের গোড়া কুপিয়ে রাখা হয়েছে। কেটে ফেলা হয়েছে শিম গাছও। 

আবুল খায়েরের ভাই মামুন ও সেলিম বলেন, এখানে আমাদের ২০ শতক জমি। বড় ভাইয়ের শখ বাগান করার। তিনি সিঙ্গাপুর থেকে বীজ পাঠিয়েছেন। আমরাও বিভিন্ন নার্সারি থেকে গাছ সংগ্রহ করেছি। এখানে মোটর বসিয়ে পাইপের মাধ্যমে সেচের ব্যবস্থা করেছি। রোববার বিকেলে দেখে গেলাম সতেজ বাগান, সোমবার সকালে বাগানে গিয়ে দেখি গাছগুলো কেটে রাখা হয়েছে। আমরা ধারণা করছি কিছুদিন আগে প্রতিবেশী এক ছেলে বাগান থেকে কলার কাঁদি কেটে নিয়ে যায়। এ নিয়ে সালিশ হয়েছে। তার পরিবার প্রতিশোধ নিতে এটা করতে পারে। আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি। কাউন্সিলরও বাগান দেখে গেছেন। সামাজিকভাবে সমাধান না হলে আমরা আইনের আশ্রয় নেব।

স্থানীয় সর্দার মালেক মিয়া ও আবদুর রাজ্জাক বলেন, এটা খুবই দুঃখজনক। গাছের সঙ্গে আবার কীসের শত্রুতা। আমরাও চাই দোষীদের সাজা হোক। যাতে তারা অন্য কারো ক্ষতি করতে না পারে।

স্থানীয় কাউন্সিলর আবদুস সাত্তার বলেন, অভিযোগ পেয়ে বাগান পরিদর্শন করেছি। কাটা গাছগুলো দেখে খারাপ লেগেছে। বাগানের মালিক যাদের সন্দেহ করে তাদের ডেকেছি। আশা করি, একটা সমাধান করতে পারব।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মাছবোঝাই পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

#

২০২৪ শিক্ষাবর্ষে ছুটি ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয়ে

#

জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

#

দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না: র‌্যাব মহাপরিচালক

#

বাংলাদেশের ঋণ নিয়ে উদ্বিগ্ন নয় বিশ্বব্যাংক, জানালো পাশে থাকার আশ্বাস

#

কচুয়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় ৩ দোকানীকে জরিমানা

#

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের ঢল

#

একসঙ্গে মৃত্যু ৪ ভাইয়ের, জানাজা পড়ালেন বেঁচে থাকা ভাই

#

বিয়ের একমাসের মাথায় প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ, ৩ দিন পর মিলল মরদেহ

#

কুমিল্লায় ৪৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২

সর্বশেষ

#

মধ্যরাতে দশম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও

#

৩৮ বছর পর বাড়ি ফিরলেন জাবেদ আলী, মেনে নেননি স্ত্রী

#

হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু

#

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

#

বিদ্যুতের দাম বাড়ল ১৬ দশমিক ৬৮ শতাংশ

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

আমি দোষ করেছি আমার একটা ছাওয়াল আছে আমাকে ক্ষমা করে দেন স্যার : আদালতে রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানা

#

কুমিল্লা ওয়ারিয়র্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের মাঝে জার্সি বিতরণ

Link copied