প্লেন বিধ্বস্ত হয়ে সাতজন নিহত

Bortoman Protidin

২৩ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬


#

গতকাল ব্রাজিলে মিনাস গেরিস রাজ্যে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে,এতে সাতজন নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় বিমান কর্তৃপক্ষ।

 

বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে খনি-সমৃদ্ধ শহর ইতাপেভাতের একটি পাহাড় বন-জঙ্গলে ঘেরা এলাকায় মধ্য আকাশেই এটি বিধ্বস্ত হয়। ব্রাজিলের স্থানীয় মিডিয়ায় প্রচারিত ছবিতে ওই এলাকায় বিমানের ধংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।   

স্থানীয় দমকলকর্মীরা এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিতে সাতজন আরোহীকে মৃত অবস্থায় খুঁজে পেয়েছেন তারা। যদিও এর আগে তিনজনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছিল।

জানা গেছে ব্রাজিলীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান অ্যামব্রেয়ারের তৈরি ইএমবি-১১০ মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটিতে ১৮ জন যাত্রী বহন করা যেত।     

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কবরস্থান পাহারা দিচ্ছে সশস্ত্র বাহিনী! কবর খুঁড়ে আনা হচ্ছে মানুষের কঙ্কাল

#

বিভিন্ন জায়গায় বজ্রপাতে অন্তত ২০ জন নিহত

#

সন্তানকে খু’নের পর বাবা-মায়ের আত্মহ’ত্যা

#

এমপি আনার হত্যা : ১২ দিনের রিমান্ডে জিহাদ হাওলাদার

#

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

#

ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে যুক্তরাষ্ট্র

#

প্রধান উপদেষ্টা পাচার অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চান

#

রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

#

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা

#

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক