ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ ও নাটক প্রদর্শন

Bortoman Protidin

২২ দিন আগে বুধবার, নভেম্বর ৪, ২০২৬


#

জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর  প্রতিনিধি:

“বাল্যবিবাহ নিয়ে সমাজের ধারণা পরিবর্তনে যুবদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে কিশোর-কিশোরী, অভিভাবক সমাবেশ এবং নাটক প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকালে নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠে  নাওডাঙ্গা যুব সংগঠনের আয়োজনে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায়  বাল্যবিবাহ প্রতিরোধে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ, নাওডাঙ্গা যুব সংগঠনের সভাপতি মিলন মিয়া,মহিদেব যুব কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাইট প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রনজিৎ রায়, এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চ্যানেল এস এর ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক ময়নার জীবন কাহিনী মঞ্চায়িত হয়।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

#

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

#

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

#

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

Link copied