ফেনসিডিলসহ ফরিদপুরে ৩ যুবক আটক

Bortoman Protidin

২১ দিন আগে সোমবার, অক্টোবর ১২, ২০২৬


#

ফরিদপুরের নগরকান্দায় একটি পরিবহণ থেকে ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  (২৪ ফেব্রুয়ারি) শনিবার  সকালে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জেলার নগরকান্দা উপজেলার জয়বাংলা বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিবহনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।  

আটকরা হলেন- জেলার ভাঙ্গা হাসামদিয়া এলাকার শাওন আহম্মেদ (৩৭), একই উপজেলার ভাঙ্গা টাউন হাসামদিয়া এলাকার সাজ্জাদ হোসেন (৩৯) ও যশোরের বেনাপোল উপজেলার পুটখালী এলাকার জাহিদ হাসান (২৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বাংলানিউজকে বলেন, নগরকান্দার জয়বাংলা বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নব্বই বোতল ফেনসিডিলসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আটকদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।  

মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের এ ধারা আরও জোরদার করা হবে বলে জানান শামীম হোসেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied