বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৪০

Bortoman Protidin

২৯ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬


#

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় গত মঙ্গলবার প্রবল বর্ষণের পর ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশটি। প্লাবিত হয় দেশটির পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকা।

জানা যায়, স্থানীয় সময় বুধবার ওই এলাকায় বন্যায় ভেসে যাওয়া এক গাড়ির নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে বন্যা ও ভূমিধসে বুকাভু এবং বুরিনি এলাকায় ৪০ জনের প্রাণহানির ঘটনা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

তাছাড়া অনেককেই বন্যার পানিতে ভেসে যেতে দেখা গেছে। এক পরিবারের সকলেই বন্যার পানিতে ভেসে গেছে বলে জানিয়েছেন বুকাভু অঞ্চলের স্থানীয় বাসিন্দা ইভন মুকুপি নামের এক নারী। তাদের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে এখনও ওই পরিবারের কয়েক জন নিখোঁজ রয়েছে।

সূত্র: রয়টার্স

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঠান্ডা কুয়াশায় কাবু কুড়িগ্রামের মানুষ, ৬ দিন দেখা নেই সূর্যের

#

ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা

#

বাড়তে পারে তাপমাত্রা , আশঙ্কা ঘূর্ণিঝড়ের

#

লিবিয়ায় দালালের খপ্পরে আটকে থাকা কচুয়ার ইব্রাহীম ফকিরের দাফন সম্পন্ন

#

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

#

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের

#

দিনাজপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত

#

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরবাসীর স্বেচ্ছাশ্রমে চলছে সড়ক নির্মাণ

#

সর্বনিম্ন তাপমাত্রা কমেছে তবে বাড়তে পারে রাতের তাপমাত্রা

#

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান অস্ত্রসহ আটক ১

সর্বশেষ

Link copied