শাবিপ্রবি’র পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

Bortoman Protidin

১৫ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬


#

শুক্রবার (২২ মার্চ) দুপুর ২টার দিকে সাঁতার শিখতে এসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পুকুরে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত অর্ণব তালুকদার (১৭) সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ মোল্লাবাড়ি এলাকায় থাকে বলে জানা গেছে। পিতার কৃতিশ তালুকদার।  সিলেট শাহ খুররম ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন সে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুকুরে গোসল করতে নামার পর ডুব দিয়ে অনেকক্ষণ না উঠলে উপস্থিত লোকজন খোঁজখুঁজি শুরু করে। পরবর্তীতে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুর থেকে পানির নিচে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সযোগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই কলেজছাত্রকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, সাঁতার শেখার জন্য সে হয়তো এসেছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে৷ পুকুরে গোসল না করার জন্য আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম৷ পাশে নির্দেশনা ফলকও রয়েছে৷

বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পুকুরটি গভীরতা বেশি থাকায় যে কারো জন্য বিপদজনক হতে পারে। তাই সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রক্টর।

 

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

Link copied