বরিশালে নৈশ বাসে মাদক পরিবহনের সময় আটক ৩

Bortoman Protidin

২৯ দিন আগে রবিবার, নভেম্বর ৮, ২০২৬


#

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোলপ্লাজায় একটি নৈশ পরিবহন তল্লাশি করে ৪ কেজি গাঁজা এবং ১৫০ পিস ইয়াবাসহ ৩জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গত শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বরিশাল বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানিয়েছেন, একটি নৈশ বাসে করে বরিশালে মাদক আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উজিরপুরের ইচলাদী টোলপ্লাজায় চেকপোস্ট স্থাপন করে। রাত ৯টার দিকে একটি বাসের যাত্রীদের তল্লাশিকালে ৪ কেজি গাঁজা সহ ২ জন ও ১৫০ পিস ইয়াবা সহ একজনকে আটক করে তারা।

গাঁজা সহ আটককৃতরা হলেন বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার মো. সবুজ হাওলাদার (২৮) ও কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকার মো. বিপ্লব (৩০)। ১৫০ পিস ইয়াবা সহ আটক করা হয় কুমিল্লা সদরের শুভপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনকে (৪৮)। জিজ্ঞাসাবাদ শেষে আটক ৩জনকে উজিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

গাঁজাসহ দু’জন আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মজিদ বাদী হয়ে এবং ইয়াবাসহ একজন আটকের ঘটনায় পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান বাদী হয়ে শুক্রবার গভীর রাতে উজিরপুর মডেল থানায় পৃথক ২টি মামলা করেছেন বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চাল বিক্রিতে খাদ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

#

সড়কে শিক্ষার্থীরা উদ্ধার করলেন লাগেজভর্তি গাঁজা

#

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

#

এক সিগারেটের আগুনে পুড়ে শেষ ১০০ বিঘা পানের বরজ , নিঃস্ব চাষীরা

#

সীতাকুণ্ডে ২৬ মামলার আসামি আব্বাস গ্রেপ্তার

#

ব্রাজিল হারায় নিজেকে শেষ করলেন এক সমর্থক

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

#

বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নি-হ-ত

#

ওঝার কাছে যাওয়ার জন্য হাসপাতাল থেকে পালাল যুবক

সর্বশেষ

#

মেয়েদের নামে জমি লিখে দেওয়ায় বসতঘরে তালা দিলো ভাই-ভাতিজা

#

এআই দিয়ে কণ্ঠ নকল ও ভুয়া ভিডিও তৈরি করা হারাম: শায়খ সুদাইস

#

বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা

#

৪০ দিনে হাতে লেখা কুরআন প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা

#

কুমিল্লায় গার্ড অব অনার ছাড়াই দাফন হলো বীর মুক্তিযোদ্ধার মরদেহ

#

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

Link copied