বান্দরবানে নামছে বন্যার পানি, ভাসছে ক্ষতচিহ্ণ

Bortoman Protidin

১৫ ঘন্টা আগে মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬


#

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শহরের অধিকাংশ প্লাবিত এলাকা থেকে পানি নেমে গেলেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।

সোমবার (১৩ জুলাই) সকালে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও ভারী বর্ষণ না হওয়ায় জেলার বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে।

সরেজমিনে দেখা যায়, বান্দরবান শহরের আর্মি পাড়া, শেরে বাংলা নগর, ইসলামপুর, বালাঘাটা ও আশপাশের নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নেমে গেছে। দীর্ঘ কয়েকদিন পানিবন্দি থাকার পর বাসিন্দারা ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে ঘরে ঢুকে পড়া পানিতে নষ্ট হয়েছে আসবাবপত্র, খাদ্যসামগ্রী, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসপত্র।

আবহাওয়া ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বান্দরবানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৮ মিলিমিটার। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি পুরোপুরি বিপৎসীমার নিচে এসেছে। তবে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে।

পানি নেমে যাওয়ার পরও বিভিন্ন এলাকায় কাদা ও ময়লার স্তূপ জমে থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। অনেক পরিবার এখনও বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধের সংকটে ভুগছেন। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এদিকে এখনও জেলা শহরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সেনাবাহিনী, বিজিবি ও প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু কিন্তু শর্তসাপেক্ষে বন্ধ আন্তঃনগর ট্রেন

#

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

#

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে করছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

#

শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে, আইন ভাঙলে ব্যবস্থা: উপদেষ্টা আসিফ মাহমুদ

#

আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণে কাজ শুরু : প্রধান উপদেষ্টার কার্যালয়

#

তালাবদ্ধ ঘরে মিলল ছাত্রদল নেতার স্ত্রীর মরদেহ

#

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

#

ইজতেমা যথাসময়ে হবে, সহিংসতাকারীদের ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

কুমিল্লায় স্মরণকালের ভয়াবহ বন্যা, ক্রমেই যাচ্ছে অবনতির দিকে

#

ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে

Link copied