রাস্তায় বখাটের লাথি খাওয়া স্কুলছাত্রীর ঠাঁই হলো না নিজ স্কুলেও

Bortoman Protidin

১৫ দিন আগে বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬


#

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে চলার পথে উত্ত্যক্ত ও লাথি মারার ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্কুল চলাকালীন বাইরে ঘোরাফেরা করায় ওই ছাত্রীসহ দুজনকে টিসি দিয়ে বের করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এক মাস আগের ওই ঘটনার ভিডিও গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত বখাটের যথাযথ শাস্তির দাবি তোলেন জনতা। নির্যাতনের শিকার স্কুলছাত্রী ও বখাটে কিশোরের বাড়ি সোনারগাঁর কাঁচপুর ইউনিয়নে।

খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস আগে কাঁচপুরের একটি বিদ্যালয়ের চতুর্থ ও সপ্তম শ্রেণির দুই ছাত্রী  শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ের পাশে হাঁটছিল। এ সময় বখাটে এক কিশোর পেছন থেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে পরপর দুইবার লাথি মারে। ছেলেটির সঙ্গে থাকা কেউ একজন সেটি মুঠোফোনে ভিডিও ধারণ করে। গত বৃহস্পতিবার সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরকে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে কান ধরে উঠবস করানোর আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে ওই ছেলেকে বলতে শোনা যায়, ‘একটি মেয়েকে আমি লাথি মেরেছি, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেজন্য আমি মাফ চাচ্ছি। এই ভুল আমার দ্বারা আর হবে না, আমি কাঁচপুর ছেড়ে চলে যাচ্ছি।

এ বিষয়ে স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে লাথি মারার ভাইরাল ভিডিওটি আরও এক মাস আগের। স্কুল চলাকালীন বাইরে ঘোরাফেরা করায় স্কুলের স্যাররা বিচার করে আমার মেয়েকে টিসি দিয়ে বের করে দিয়েছে। তবে বখাটে ছেলের কী বিচার করেছে তা আমার জানা নেই।

তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। অল্প উপার্জনে কর্ম করে খাই। এখন এই স্কুলে পড়তে পারবে না। মেয়েকে অন্য স্কুলে ভর্তি করতে হবে।

কাঁচপুরের ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, স্কুল কমিটির সিদ্ধান্তে ওই দুই ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে। যেহেতু ঘটনাটি স্কুলের বাইরে তাই স্থানীয় লোকজন ছেলে ও ছাত্রীদের বিচার করেছে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ভাইরাল ভিডিও আমাদের নজরে এসেছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেয়নি। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বন্যা দুর্গত এলাকায় হোপ অফ বাংলাদেশী সাফারারস-হোবস

#

বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া: রাষ্ট্রদূত

#

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বোর্ড অব ডাইরেক্টরস কমিটি গঠন

#

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

#

বিদ্যুৎস্পর্শে যুবদল নেতার মৃত্যু

#

‘ভালোবাসা আর পরিবারের অমতে গিয়ে করা বিয়েই যেন ছেলের জন্য কাল হলো’

#

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

#

সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধে যথাসাধ্য চেষ্টা করছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং

#

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

#

কমছে তাপমাত্রা,বাড়বে কুয়াশা

সর্বশেষ

#

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার

#

নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি রাশেদ খাঁনের

#

মা ও ৮ মাসের ভাতিজিকে হত্যা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

#

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও: মেলোনি

#

অপ্রতিম হত্যা: সামনে এলো ৫ হাজার টাকার বিরোধ

#

প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতা ‘উধাও’

#

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার

#

যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

#

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ২ হাজার ২০৫ শিক্ষার্থী

#

গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে

Link copied