বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

Bortoman Protidin

৬ দিন আগে বুধবার, এপ্রিল ২৯, ২০২৬


#

সিঙ্গাপুরচীন এবং ভারত থেকে আগত ২১ জন চিকিৎসক  নার্সের একটি প্রতিনিধিদল রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিদেশি মেডিকেল টিমগুলো সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত চিকিৎসা সেবা দিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

চিকিৎসকরা দ্রুত সাড়া দেওয়ায় এবং চিকিৎসা সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি এই জাতীয় সংকটকালীন সময়ে তাঁদের নিষ্ঠা  সংহতির প্রশংসা করেন এবং জরুরি স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

এই টিমগুলো কেবল দক্ষতা নয়হৃদয় নিয়েই এসেছে বলেন অধ্যাপক ড. ইউনূস।

তিনি বলেনতাঁদের উপস্থিতি আমাদের মানবিক ঐক্যের প্রতিফলন এবং বিপদের সময় বৈশ্বিক অংশীদারত্বের মূল্য প্রমাণ করে।

আহতযাদের মধ্যে অনেকেই শিশু তাদের জরুরি চিকিৎসা এবং ট্রমা কেয়ার নিশ্চিত করতে এই মেডিকেল টিমগুলো স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মিলেমিশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টিমগুলোর দ্রুত আগমন এবং কাজ শুরু করার জন্য কূটনৈতিক সমন্বয়ের প্রশংসা করেন।

তিনি সফররত চিকিৎসকদের মিশন বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান যেতারা যেন ভার্চুয়ালি হলেও বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখেনপ্রাতিষ্ঠানিক সহযোগিতাচিকিৎসা শিক্ষা বিনিময়এবং স্বাস্থ্য খাতে সক্ষমতা উন্নয়ন  উদ্ভাবনে স্থায়ী সম্পৃক্ততার জন্য।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেন ধরনের অংশীদারিত্ব জনস্বাস্থ্য এবং জরুরি প্রস্তুতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি তৈরি করতে পারে।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য চিকিৎসক  নার্সদের ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেনবিদেশি চিকিৎসকরা দ্রুত সাড়া দেওয়ার কারণে অনেক জীবন রক্ষা পেয়েছে।

সাক্ষাৎকালে জাতীয় বার্ন  প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডামোনাসির উদ্দিন বলেন, ‘আবারও প্রমাণ হলোচিকিৎসকের কোনো সীমান্ত নেই।

সাক্ষাতে সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকদের ১০ জনচীনের  জন এবং ভারতের  জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সিঙ্গাপুর মিশনের প্রধানও উপস্থিত ছিলেন।

(সূত্র-বাসস)

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

#

একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন : পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি প্রধান উপদেষ্টা

#

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগে প্রস্তুত

#

বাংলাদেশে সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় চীন

#

অপতথ্য মোকাবিলায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

#

অস্ত্র-হাতবোমাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব -৫

#

কুমিল্লায় মাদক সেবন করে মা-বাবাকে মারধর করায় যুবকের ছয় মাসের কারাদণ্ড

#

মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শ : প্রধান উপদেষ্টা

#

মা হওয়ার পর প্রতিটি মুহূর্ত এনজয় করি

#

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

#

মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী

#

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

#

রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

#

বাবার কাটা খাল পুনঃখননের সূচনা করলেন তারেক রহমান

#

২০ এপ্রিল পৈত্রিক ভিটা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

#

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Link copied