২০ এপ্রিল পৈত্রিক ভিটা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Bortoman Protidin

১ ঘন্টা আগে সোমবার, এপ্রিল ১৩, ২০২৬


#

আগামী ২০ এপ্রিল পৈত্রিক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ দেখা দিয়েছে।

রবিবার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না এলেও ২০ এপ্রিল তার বগুড়া আসার কথা রয়েছে। ওইদিন প্রধানমন্ত্রী বগুড়া জজকোর্টের একটি কার্যক্রমে অংশ নেবেন এবং পরে গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে তার পৈত্রিক ভিটা পরিদর্শন করবেন।

তিনি আরও জানান, সফরকালে প্রধানমন্ত্রী তার বাবার নামে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ফ্যামিলি কার্ডের কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়া পৈত্রিক ভিটার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল খনন কাজেরও উদ্বোধন করবেন তিনি। সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে গত শুক্রবার প্রশাসনের একটি প্রতিনিধি দল বাগবাড়ী এলাকা পরিদর্শন করেছে।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বগুড়ার বাগবাড়ীতে এখন নতুন আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর দাবি, এই সফরের মধ্য দিয়েই অবহেলিত বাগবাড়ী একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে পূর্ণতা পাবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

#

৪৬তম বিসিএস পরীক্ষার আবেদন শুরু হয়েছে

#

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ - প্রধান উপদেষ্টা

#

আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রধান উপদেষ্টা

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন নবীন উদ্যোক্তারা

#

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা

#

বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

#

জাতিসংঘে ড. ইউনূসের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে: প্রেস সচিব

সর্বশেষ

#

২০ এপ্রিল পৈত্রিক ভিটা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

#

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

#

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

#

সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Link copied