বোয়ালমারীতে স্বাধীনতা দিবসের দিন কিস্তি আদায়ের অভিযোগ

Bortoman Protidin

৭ দিন আগে সোমবার, জুন ৮, ২০২৬


#

ফরিদপুরের বোয়ালমারীতে মহান স্বাধীনতা দিবসের দিন 'আর আর এফ' নামের একটি এনজিওর কিস্তি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কিস্তির টাকা না পেয়ে ওই এনজিওর নারী সদস্যের স্বামীকে গালিগালাজ শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় নারী সদস্যের স্বামী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রামের বাসিন্দা সৈয়দ আরব আলী মীরের (৫৫) স্ত্রী রুবিয়া বেগম 'আর আর এফ' নামের একটি এনজিওর সদস্য। বসতবাড়ির পাশে অবস্থিত ওই এনজিওর একটি কেন্দ্র থেকে গত ১৯ নভেম্বর রুবিয়া বেগম ৮০ হাজার টাকা ঋণ নেন। তিনটি কিস্তির টাকা ইতোমধ্যে জমা দিয়েছেন। গত ২৬ মার্চ একটি কিস্তির টাকা আদায় করতে ওই এনজিওর ক্রেডিট অফিসার রবিউল ইসলাম ওই নারী সদস্যের বাড়িতে যান। কিন্তু নারী সদস্য রুবিয়া বেগমের স্বামী সৈয়দ আরব আলী কিস্তির টাকা দুইদিন পরে দিতে চাইলে ক্রেডিট অফিসার রবিউল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কিল-ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে। 

ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সৈয়দ আরব আলী মীর বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ব্যাপারে সৈয়দ আরব আলী মীর বলেন, আমি ঘটনার সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার চাই। জানতে চাইলে এনজিও 'আর আর এফ' ব্যবস্থাপক রাজু আহম্মেদ বলেন, 'আমাদের বকেয়া আদায়ের জন্য স্বাধীনতা দিবসের দিন বন্ধ সত্ত্বেও আমার এক স্টাফ সৈয়দ আরব আলী মীরের বাড়ি কিস্তি আদায় করতে যায়। আরব আলী মীরের কিস্তি প্রদানের নির্ধারিত দিন ছিল ১০ মার্চ। কিন্তু তিনি আজ-কাল-পরশু বলে ঘোরাচ্ছিলেন। ওই দিনও তিনি কিস্তির টাকা দেবেন না বলে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার স্টাফকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। আমরাও ব্যাপারে একটি লিখিত অভিযোগ থানায় দিয়েছি।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কিশোর গ্যাং 'ধাক্কা দে' ও 'ডায়মন্ড' গ্রুপের হোতাসহ গ্রেফতার ৫

#

কুমিল্লায় আইনজীবীদের সন্তানদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

#

বাণিজ্য মেলায় বাড়ছে স্টল ও প্রবেশমূল্য

#

সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

#

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

#

৫৭ বছর বয়সে পুলিশ কনস্টেবলের এসএসসি জয়

#

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

#

প্রস্তুতির সুযোগ না দিয়ে বাঁধ খুলে দেওয়া অমানবিক : নাহিদ

#

কুমিল্লায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং

#

জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সর্বশেষ

#

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

#

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

#

কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু

#

মরা গরুর মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

#

আর্জেন্টিনা সমর্থকদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা

#

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যুগান্তকারী কর্মপরিকল্পনা আছে: মাহদী আমিন

#

রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা

#

সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

#

শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

#

৫ বছরের মেয়েকে হত্যার পর প্রেমিকের সাথে পালালেন মা

Link copied