মাকে হত্যার দায়ে চুয়াডাঙ্গায় ছেলের যাবজ্জীবন

Bortoman Protidin

২৩ দিন আগে রবিবার, মার্চ ১৫, ২০২৬


#

চুয়াডাঙ্গায় মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মুকুল হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় দেন। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী (কাজিপাড়ার) আসান আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেলে নিজ বাড়িতে মা জবেদা খাতুনকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে মুকুল। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ এবং ছেলে মুকুলকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। 

এ ঘটনায় নিহত জবেদা খাতুনের ভাই আলাউদ্দীন বাদী হয়ে ভাগ্নে মুকুলকে একমাত্র আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসানুজ্জামান তদন্ত শেষে একই বছরের ৩১ ডিসেম্বর একমাত্র আসামি মুকুল হোসেনকে আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল বাসার জানান, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মুকুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পরিদর্শনে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

#

কুমিল্লা ডিবির বিশেষ অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা ও ক্রিস্টাল মেথসহ গ্রেফতার ১

#

সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

#

কুমিল্লায় ৫১কেজি গাঁজা ও ১৮০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

#

ককসিট তৈরির কারখানা ও গুদামে আগুন

#

চাঁদপুরে হাঁস বিক্রিতে ওজনে প্রতারণা, পুলিশ সুপারের উপস্থিতিতে ২ ব্যবসায়ীকে জেল-জরিমানা

#

ট্রাকের ধাক্কায় বাবা–মেয়ের মৃত্যু,আহত হলো দুইজন

#

কুমিল্লায় ২ মাদক ব্যবসায়ী ৫২ কেজি গাঁজাসহ গ্রেফতার

#

ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারিরা গ্রেফতার

#

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানোর ঘোষণা দিলেন প্রেস সচিব

সর্বশেষ

#

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চার সেনাসদস্য আহত

#

সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

#

আদালতের নির্দেশ— বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্নে নিষেধাজ্ঞা

#

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারীকে ‘হত্যার হুমকি’, যুবক আটক

#

ট্রাকচাপায় দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

#

চাঁদপুরে হাঁস বিক্রিতে ওজনে প্রতারণা, পুলিশ সুপারের উপস্থিতিতে ২ ব্যবসায়ীকে জেল-জরিমানা

#

পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

#

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা

#

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানোর ঘোষণা দিলেন প্রেস সচিব

#

পাবলিক প্লেসে ধূমপান ও তামাক সেবনে ২ হাজার টাকা জরিমানা কার্যকর

Link copied