মাদক মামলায় লক্ষ্মীপুরে এক ব্যক্তির যাবজ্জীবন

Bortoman Protidin

১৪ দিন আগে মঙ্গলবার, ফেব্রুয়ারী ৩, ২০২৬


#

লক্ষ্মীপুরে মাদক মামলায় হাফিজ উল্যাহ ওরফে বাহাদুর মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

(২১ নভেম্বর)  মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম রায় দেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন বলেন, চলতি বছরের জানুয়ারি বাহাদুর ৪০ হাজার ইয়াবা বড়িসহ ্যাবের হাতে আটক হন। এরপর থেকেই তিনি কারাগারে। 

বাহাদুর মাঝি সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের পূর্ব চররমনী মোহন গ্রামের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি ভোরে ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (্যাব)-১১ এর সদস্যরা অভিযান চালিয়ে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্য চররমনী মোহন গ্রামে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজীবের বাড়ি থেকে ৮৫ হাজার ২০টি ইয়াবা উদ্ধার করে। ওই সময় মনির, গ্রাম পুলিশ সদস্য মো. ইব্রাহিম যুবলীগ নেতা আমির হোসেনকে আটক করা হয়।

পরদিন পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত চারজনকে আসামি করে ্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) মো. নুরুল ইসলাম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় বাহাদুর মাঝি আব্দুর রহমান নামে দুজন পলাতক ছিলেন। পরে জানুয়ারি দিনগত রাতে একই এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ বাহাদুর মাঝিকে ধরে ্যাব। 

টেকনাফ সীমান্ত থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবাগুলো বিক্রির জন্য আনা হয়েছিল বলে জানায় ্যাব। ঘটনায় পরদিন ্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) মো. নুরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা একটি মামলা করেন। 

পরের মাদক মামলাটি তদন্ত করে বাহাদুর মাঝিকে অভিযুক্ত করে একই বছরের ১৫ ফ্রেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দেন সদর থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা লিটন চন্দ্র দত্ত।  সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় মঙ্গলবার রায় দেন আদালত।

প্রথম মামলায় চররমনী মোহন ইউনিয়ন পরিষদের (ইউপি) নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মনির হোসেন সজীব, একই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য (চৌকিদার) মো. ইব্রাহিম যুবলীগের সদস্য আমির হোসেন কারাগারে রয়েছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

#

আদালতের নির্দেশ— বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্নে নিষেধাজ্ঞা

#

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারীকে ‘হত্যার হুমকি’, যুবক আটক

#

ট্রাকচাপায় দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

#

চাঁদপুরে হাঁস বিক্রিতে ওজনে প্রতারণা, পুলিশ সুপারের উপস্থিতিতে ২ ব্যবসায়ীকে জেল-জরিমানা

#

পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

#

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা

#

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানোর ঘোষণা দিলেন প্রেস সচিব

#

পাবলিক প্লেসে ধূমপান ও তামাক সেবনে ২ হাজার টাকা জরিমানা কার্যকর

#

এনসিপি নেতাকে গুলিবর্ষণকারী ডিকে শামীম গ্রেপ্তার

Link copied